ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় অভিযান ত্রুটিপূর্ণ ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ মাউশির ফটিকছড়িতে ঝোপে পাওয়া নবজাতকের দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন এল ক্লাসিকোয় মরিনহোর তিন কৌশলে কুপোকাত বার্সেলোনা ফেসবুক পোস্ট দেওয়া এসিল্যান্ড আরিফুর রহমানকে সরিয়ে নেওয়া হয়েছে কর অঞ্চল-৯, ঢাকায় ৩৭ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও বিস্তারিত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুইজ ইনাসিও লুলা দা সিলভা শেখ হাসিনার ফেরা নিয়ে গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত করল সরকার ব্যালন ডি’অর এবং সারাবিশ্বের ক্রীড়াঙ্গনের আজকের সংবাদ

মাদরাসায় শিক্ষার্থী সুরক্ষা কমিটি গঠনের নির্দেশ হেফাজতে ইসলামের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থী নিপীড়ন ও অনৈতিক আচরণ নিয়ন্ত্রণে দেশের ছয়টি কওমি মাদরাসা বোর্ড এবং এর আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলকভাবে ‘শিক্ষার্থী সুরক্ষা কমিটি’ গঠন অথবা বিদ্যমান কমিটি সচল করার নির্দেশনা দেওয়া হয়েছে। আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ গত ১৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। শনিবার (২৪ অক্টোবর) হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। সংগঠনটির যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিবৃতিটি গণমাধ্যমে প্রেরণ করেছেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা ও মানসিক প্রশান্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া জরুরি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যে সকল মাদরাসায় সুরক্ষা কমিটি নেই, রয়েছে কিন্তু নিষ্ক্রিয় অথবা কোনো অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, সেসব প্রতিষ্ঠানের অধিভুক্তি স্থগিত কিংবা বাতিল করা হতে পারে। এছাড়া মাদরাসা বোর্ডগুলোকে শক্তিশালী মনিটরিং সেল গঠন এবং শিক্ষার্থী বা অভিভাবকদের অভিযোগ জানানোর সুবিধার্থে হটলাইন চালু করতে বলা হয়েছে।

অভিযোগ পাওয়ার পর সর্বোচ্চ সাত কার্যদিবসের মধ্যে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে নেতারা আরও বলেন, শিশু নির্যাতন একটি দীর্ঘস্থায়ী সামাজিক সমস্যা, যা কেবল একটি নির্দিষ্ট অঙ্গনের সীমাবদ্ধ নয়; বরং স্কুল-মাদরাসা ও অন্যান্য পরিসরেও এই সমস্যা বিদ্যমান। যেকোনো অনৈতিক কর্মকাণ্ড বা নিপীড়ন যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি আইন নিজ হাতে তুলে নেওয়াকেও সমর্থন করে না সংগঠনটি। প্রশাসনিক কাঠামোর ভেতরেই নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কঠোর নীতিমালা অনুসরণ ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ব্যবস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে সব মাদরাসা ও স্কুল কর্তৃপক্ষকে এই নিয়ম মেনে চলার নির্দেশ দিয়ে বলা হয়, আইন অমান্য করলে বা নৈতিক স্খলনের দায়ে দোষী সাব্যস্ত হলে জড়িত ব্যক্তি উভয় ধরনের—প্রাতিষ্ঠানিক ও আইনগত—শাস্তি ভোগ করবেন। এক্ষেত্রে কোনো প্রকার আপস করা হবে না। আগামীর ভবিষ্যৎ হিসেবে গড়ে ওঠা শিশুদের শৈশব ও কৈশোরের সুশিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করায় কোনো শিথিলতা প্রদর্শন করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদরাসায় শিক্ষার্থী সুরক্ষা কমিটি গঠনের নির্দেশ হেফাজতে ইসলামের

আপডেট সময় : ০৮:৪৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬