চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে ২৬ পদে নিয়োগ
- আপডেট সময় : ০২:২৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১-এ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানটি ১৩তম থেকে ২০তম গ্রেডের ৫টি ভিন্ন ক্যাটাগরির পদে মোট ২৬ জনকে নিয়োগ প্রদান করবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন।
আবেদনের শেষ সময় আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, এই নিয়োগ প্রক্রিয়ায় কেবল চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা অংশগ্রহণের সুযোগ পাবেন।
নিয়োগের বিবরণ ও পদের যোগ্যতা
- কম্পিউটার অপারেটর১টি পদ। প্রয়োজনীয় যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে। এছাড়া স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা (১৩তম গ্রেড)।
- উচ্চমান সহকারী৩টি পদ। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় পারদর্শিতা আবশ্যক। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (১৪তম গ্রেড)।
- সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর৯টি পদ। স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সাঁটলিপিতে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (১৬তম গ্রেড)।
- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক৪টি পদ। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি ২০ ও ২০ শব্দ থাকা আবশ্যক। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (১৬তম গ্রেড)।
- অফিস সহায়ক৯টি পদ। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল ২০,৫০০-৪৯,৬০০ টাকা (২০তম গ্রেড)।
আবেদন ফি ও নিয়মাবলি
পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইট লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের ফি প্রদানের ক্ষেত্রে, ১ থেকে ৪ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় নির্দেশনা ও পরীক্ষার সময়সূচি যথাসময়ে ওয়েবসাইট থেকে জানা যাবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- গ্রেড: ১৩।
- বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।
- গ্রেড: ১৪।
- গ্রেড: ১৬।
- সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন প্রায় দেড় লাখ টাকা।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























