ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কালিয়াকৈরে ১৪৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ১৪৯টি মণ্ডপে বিশেষ নিরাপত্তার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় উৎসবের সার্বিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা। তিনি জানান, প্রতি বছরের ন্যায় এবারও পূজা নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

প্রস্তুতি সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়ে পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সেগুলো নিয়মিত সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মণ্ডপ এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা এবং নারী ও শিশুদের বিশেষ সুরক্ষার বিষয়গুলো সভায় গুরুত্ব পায়। প্রতিটি মণ্ডপে দক্ষ স্বেচ্ছাসেবক নিয়োগের আহ্বান জানানো হয়েছে, যাতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার, পল্লী বিদ্যুতের ডিজিএম শাহারুল ইসলাম এবং বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা সভায় অংশ নিয়ে উৎসবের নিরাপত্তা নিশ্চিত করার নানা পরামর্শ প্রদান করেন। চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কালিয়াকৈরে ১৪৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি

আপডেট সময় : ০৪:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬