ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে রুচিরা বেকারির মালিকের ছেলের বাংলামোটরে আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত রূপপুরের পথে ইউরেনিয়ামের চালান, জোরদার নিরাপত্তা ব্যবস্থা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল ইউরেনিয়ামের প্রথম ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব হবে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় আজকের খেলার সূচি: টিভিতে চোখ রাখুন ৩ অক্টোবর আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার গুঞ্জন নাকচ করল জামায়াত নীলফামারী অনলাইন শপ’-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ওসি জিল্লুরের আশ্বাস কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন

রূপপুরের পথে ইউরেনিয়ামের চালান, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রূপপুরের পথে ইউরেনিয়ামের চালান, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

রাশিয়া থেকে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের নতুন চালানটি শনিবার সকালে সড়কপথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। কঠোর নিরাপত্তার বলয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তিনটি লরিতে করে এই জ্বালানি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার রূপপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার সকালের দিকে লরিগুলো ঢাকা ছেড়েছে এবং দুপুরের মধ্যে সেগুলোর রূপপুরে পৌঁছানোর কথা রয়েছে। এই পরিবহন প্রক্রিয়াকে ঘিরে ঈশ্বরদী ও রূপপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (৩ অক্টোবর) সকালে ইউরেনিয়ামবাহী তিনটি লরি সড়কপথে ঢাকা ত্যাগ করে।

পড়ুন>>কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩ জন

এর আগে, শুক্রবার দিবাগত রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়ামবাহী বিশেষ বিমানটি ভারত হয়ে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছানোর পরপরই বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা যথাযথ প্রক্রিয়ায় চালানটি বুঝে নেন। এরপর রাতেই সেনাবাহিনীর নিরাপত্তায় তা রূপপুরে পরিবহনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়।

পড়ুন>>নীলফামারী অনলাইন শপ’-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ওসি জিল্লুরের আশ্বাস

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, বিমান বন্দরে চালানটি পৌঁছানোর পর থেকেই রূপপুরে জ্বালানি স্থানান্তরের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছিল। মন্ত্রী আরও জানান, আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি ফ্লাইটে প্রকল্পের প্রয়োজনীয় ইউরেনিয়াম অ্যাসেম্বল বাংলাদেশে পৌঁছাবে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বর্তমানে বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা, সব ধাপ সফলভাবে সম্পন্ন করে চলতি বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রূপপুরের পথে ইউরেনিয়ামের চালান, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় : ১০:১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬