ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা বাংলাদেশ বাণিজ্যমন্ত্রী: সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী |: আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে সারের ডিলার নিয়োগ নিয়ে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের হট্টগোল তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বললেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির আজকের খেলার সূচি: অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও নেশনস লিগ চট্টগ্রাম এইচএসসিতে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ছাড়াল লক্ষাধিক শ্রীলঙ্কাকে হারিয়ে গোলের জোয়ারে বাংলাদেশ, কাটল ২৩ বছরের আক্ষেপ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন করল ইরানের রেভল্যুশনারি গার্ড লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন

দুধের পর এবার ডিম খেয়ে অসুস্থ ঠাকুরগাঁওয়ের ২০ শিক্ষার্থী

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ১০:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

দুধের পর এবার ডিম খেয়ে অসুস্থ ঠাকুরগাঁওয়ের ২০ শিক্ষার্থী।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুধের পর এবার ডিম খেয়ে অসুস্থ ঠাকুরগাঁওয়ের ২০ শিক্ষার্থী

স্কুলের টিফিনে দেওয়া ডিম খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একে একে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা—শরীরে ফুসকুড়ি, সঙ্গে অসহ্য চুলকানি।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি এলাকার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ২০ জন শিক্ষার্থীকে।

পড়ুন>>বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামীর বিশ্ব গড়বে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আক্রান্তদের সবাই তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মিড ডে মিলের ডিম খাওয়ার পরপরই তাদের শরীরে র‍্যাশ ও চুলকানি দেখা দিলে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক মো. রফিকুল হক। তিনি জানান, চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মিড ডে মিল খেয়ে অসুস্থতার ঘটনা ঘটল বালিয়াডাঙ্গীতে। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার মধুপুর-১, মধ্য গোয়ালকারী ও তুলশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে পেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছিল ৩৪ জন শিক্ষার্থী।

পড়ুন>>শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২

জেলা প্রশাসক জানান, দুটি ঘটনাতেই খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই অসুস্থতার প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, সোমবারের ঘটনায় অসুস্থ হওয়া ৩৪ জনের মধ্যে প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গেও কথা বলেছেন জেলা প্রশাসক। পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি তাদের।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুধের পর এবার ডিম খেয়ে অসুস্থ ঠাকুরগাঁওয়ের ২০ শিক্ষার্থী

আপডেট সময় : ১০:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬