আলুর নাবী ধ্বসা বা লেট ব্লাইট রোগ Late Blight of Potato : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আলুর নাবী ধ্বসা বা লেট ব্লাইট রোগ Late Blight of Potato : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

আলুর নাবী ধ্বসা বা লেট ব্লাইট রোগ Late Blight of Potato

সৃষ্টি কৃষি ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
আলুর পরিচর্যা

রোগের নামঃ আলুর নাবী ধ্বসা বা লেট ব্লাইট রোগ Late Blight of Potato

রোগের কারণ:

Phytophthora infestans নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে।

লক্ষণঃ

    • এ রোগের আক্রমণে প্রথমে পাতায় ছোপ ছোপ ভেজা হালকা সবুজ গোলাকার বা এলোমেলো দাগ দেখা দেয়, যা দ্রুত কালো হয়ে পচে যায়।
    • গাছের কান্ড এবং টিউবারেও এ রোগের আক্রমণ দেখা যায়।
    • সকাল বেলা মাঠে গেলে পাতার নীচে সাদা সাদা পাউডারের মত ছত্রাক দেখা যায়।
    • তীব্র আক্রমণে সম্পূর্ণ জমির ফসল পুড়ে যায়। যদি রাতে নিম্ন তাপমাত্রা ও উচ্চ জলীয় বাষ্প এবং তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, কুয়াশা এবং পাতায় শিশির জমে থাকে তাহলে এ রোগ কয়েক দিনের মধ্যে মহামারী রূপ ধারণ করে। আক্রান্ত গাছ দ্রুত পাতা ও কা-সহ পচে যায় এবং ২-৩ দিনের মধ্যেই মাঠের সমস্ত গাছই মরে যেতে পারে।
    • আক্রান্ত আলুর গায়ে ও ভিতরের অংশে গাঢ় বাদামী থেকে কালচে বর্ণের দাগ পড়ে।
    • বাতাস, বৃষ্টিপাত, সেচের পানি ইত্যাদির সাহায্যে এ রোগের জীবাণু আক্রান্ত গাছ থেকে সুস্থ গাছে বিস্তার লাভ করে। বিকল্প পোষক যেমন টমেটো গাছ থেকেও এ রোগ বিস্তার লাভ করতে পারে।

 

জেনে নিন >>> আলুর পাউডারী মিলডিউ রোগ ।Potato powdery mildew disease.  এর প্রতিকার

  • সমন্বিত দমন ব্যবস্থাপনাঃরোগ প্রতিরোধী বা সহনশীল জাত যেমন-বারি আলু-৪৬, বারি আলু-৫৩, বারি আলু-৭৭ চাষ করা।
  • রোগমুক্ত বীজ ব্যবহার করা।
  • আক্রান্ত জমিতে সেচ বন্ধ করে দেওয়া।
  • সারিতে ভালভাবে মাটি উঁচু করে দেওয়া।
  • আগাম জাতের আলু চাষ করা এবং আগাম সংগ্রহ করা।
  • নিম্ন তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভাস পাওয়ার সাথে সাথে রোগ প্রতিরোধের জন্য ৭-১০ দিন অন্তর অন্তর ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন- ডাইথেন এম-৪৫/ ইন্ডোফিল/ হেম্যানকোজেব/ ফরমোকোজেব ৮০ ডব্লিওপি/মাইকোজেব ৮০ ডব্লিওপি ইত্যাদি প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করা।
  • জমিতে রোগ দেখা দেওয়া মাত্রই সিকিউর (২ গ্রাম/লিটার) অথবা এক্রোভেট এম জেড (২ গ্রাম/লিটার) অথবা মনা ২৮ এসসি (১ গ্রাম/লিটার) অথবা মেলোডি ডিও ৪ গ্রাম + সিকিউর ২ গ্রাম (প্রতি লিটার পানিতে) অথবা এক্রোভেট এম জেড ২ গ্রাম + সিকিউর ১ গ্রাম (প্রতি লিটার পানিতে) অথবা মেলোডিডিও ১ গ্রাম + এক্রোভেট এম জেড ২ গ্রাম (প্রতি লিটার পানিতে), ৭ দিন অন্তর উপরোক্ত যে কোন একটি ছত্রাকনাশক বা ছত্রাকনাশকের মিশ্রণ স্প্রে করা

 

জেনে নিন >>>  আলুর কান্ড পচা রোগ Stem Rot of Potato  এর কারণ ও  প্রতিকার

  • এখানে উল্লেখ্য যে রোগের প্রাদুর্ভাব বেশী হলে আরো ঘন ঘন ঔষধ ছিটানোর প্রয়োজন পড়তে পারে। ভেজা অবস্থায় জমিতে ছত্রাকনাশক না দেয়াই ভাল। আর যদি দিতেই হয় তাহরে প্রতি লিটার পানিতে ২-৩ গ্রাম সাবানের গুঁড়া পাউডার যোগ করে নিতে হবে। ছত্রাকনাশক ভালভাবে ছিটাতে হবে যাতে পাতার নীচে ও উপরে ভালভাবে ভিজে যায়। এ ক্ষেত্রে সাধারন স্প্রেয়ারের পরিবর্তে পাওয়ার স্প্রেয়ার ভাল ফল দেয়।

 

 

  • মাটি ভেজা অবস্থায় কিংবা বৃষ্টির পর পর আলু না তুলে শুকনা অবস্থায় মাটিতে ‘জো’ এলে আলু তোলা।
  • হিমাগারে আলু রাখার আগে অত্যন্ত সতর্কতার সাথে বীজ বাছাই করতে হবে, যাতে কোনভাবে রোগাক্রান্ত আলু সুস্থ্য বীজের সাথে না থাকে।
  • রোগাক্রান্ত গাছ দিয়ে আলুর স্তুপ বা সংগৃহীত আলু ঢেকে রাখা যাবে না।
  • আলুর মৌসুমে নিয়মিত মাঠ পরিদর্শন করা।
  • মেটালেক্সিল গ্রুপের ছত্রাকনাশকের বিরুদ্ধে ফাইটোপথোরা ইনফেসট্যান্স এর নতুন রেস তৈরি হওয়ায় এখন থেকে ঐ গোত্রের ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না।
  • আক্রান্ত জমি হতে বীজ আলু সংগ্রহ করা যাবে না।

 

Please Share This Post in Your Social Media

4 responses to “আলুর নাবী ধ্বসা বা লেট ব্লাইট রোগ Late Blight of Potato”

  1. […] মেশিন বিনামূল্যে পেলো কৃষক সমিতি আলুর নাবী ধ্বসা বা লেট ব্লাইট রোগ Late Blight… আলুর পাউডারী মিলডিউ রোগ ।Potato powdery mildew disease. […]

  2. […] আলুর নাবী ধ্বসা বা লেট ব্লাইট রোগ Late Blight… […]

  3. […] ধসা রোগ দেখা দিতে পারে। জেনে নিন>> আলুর নাবীধবসা রোগ ও প্রতিকার  সে কারণে স্প্রেয়িং শিডিউল মেনে চলতে […]

  4. […] ধসা রোগ দেখা দিতে পারে। জেনে নিন>> আলুর নাবীধবসা রোগ ও প্রতিকার  সে কারণে স্প্রেয়িং শিডিউল মেনে চলতে […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!