ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাভানার পাশে চীন, ট্রাম্পের ‘কিউবা ভেঙে পড়বে’ মন্তব্যের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৭ শিক্ষক নিয়োগ: বিজ্ঞপ্তি প্রকাশ কাতারে বিশেষ গাড়ির নম্বর প্লেট নিলাম: জেনে নিন নিয়ম বগুড়ায় কিস্তির ৫ লাখ টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়, ম্যানেজার বিচারকের আসনে রুহানী সালসাবিল, স্মৃতির পাতায় ফিরে দেখা ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়: তদন্তে মিথ্যা প্রমাণ, জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত আকাশসীমা জটিলতায় আটকে রূপপুরের জ্বালানি, নতুন রুটের অপেক্ষায় দেশে ডেঙ্গুতে মৃত্যু ২৩৩ জন

অতিরিক্ত বৃষ্টিতে বস্তায় লাগানো আদার যত্ন

কৃষিবিদ শফিকুল ইসলাম
  • আপডেট সময় : ১১:১৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৮৯২৮৩ বার পড়া হয়েছে

বস্তায় আদা চাষ পদ্ধতি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অতিরিক্ত বৃষ্টিতে বস্তায় লাগানো আদার যত্ন

শহরাঞ্চলের ছাদ, বারান্দা কিংবা খোলা জায়গায় বস্তায় আদা চাষ এখন এক জনপ্রিয় শৌখিন ও অর্থনৈতিক কার্যক্রমে পরিণত হয়েছে। তবে বর্ষাকালে অতিবৃষ্টির কারণে এসব বাগানে দেখা দিতে পারে বিভিন্ন সমস্যা, যার ফলে আদার কন্দ পঁচে যেতে পারে। তাই এ সময়ে প্রয়োজন বিশেষ পরিচর্যা ও নজরদারি।

পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকা জরুরি

বস্তায় চাষের সবচেয়ে বড় ঝুঁকি হলো পানি জমে যাওয়া। অতিরিক্ত বৃষ্টির সময় যদি বস্তার নিচে পর্যাপ্ত ছিদ্র না থাকে, তবে পানি বের হতে না পারায় কন্দ পঁচে যায়।

বস্তার ছিদ্রের প্রতি খেয়াল রাখা:

অতিরিক্ত বৃষ্টির পানি বস্তায় আটকে থাকলে মাটি স‍্যাঁতস‍্যাতে হয়ে যায়। মাটি অধিক ভেজা বা স‍্যাঁতস‍্যাতে থাকলে গাছ পচে যেতে পারে। তাই পানি নিষ্কাষণের ছিদ্রগুলোর প্রতি খেয়াল রাখতে হবে।

জেনে নিন>>বারি টমেটো-৪ চাষের কৌশল

বস্তার নিচে বেশ কিছু ছিদ্র না থাকলে ছিদ্র বাড়াতে হবে এবং বস্তা সরাসরি মাটিতে না রেখে ইট বা কাঠের স্ট্যান্ডের উপর স্থাপন করা, যাতে পানি সহজে নিচে নামতে পারে।

বস্তার অবস্থান সঠিক হতে হবে:

বস্তাগুলো এমন জায়গায় রাখা উচিত যেখানে বৃষ্টির পানি সরাসরি পড়ে না এবং চারপাশে বাতাস চলাচলের ব্যবস্থা থাকে। টিনশেডের নিচে বা উঁচু বারান্দায় রাখা যেতে পারে। এতে গাছ অতিরিক্ত আর্দ্রতার হাত থেকে রক্ষা পায়।

ছত্রাক ও কন্দপঁচা রোগ প্রতিরোধ:

বর্ষায় অতিরিক্ত আর্দ্রতার কারণে কন্দপঁচা ও ছত্রাকঘটিত রোগ দেখা দিতে পারে। এজন্য প্রতি ১৫–২০ দিন পর পর ট্রাইকোডার্মা মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করা যেতে পারে। প্রয়োজনে ম্যানকোজেব বা কপার অক্সিক্লোরাইড বা কার্বাডিজেম বা ম‍্যানকোজেব ও কার্বাডিজেম একত্রে বা প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক নির্দেশিত মাত্রায় ব্যবহার করতে হবে।

মালচিং ব্যবহার করতে পারেন:

বস্তার ওপরে খড়, শুকনো পাতা, ধানের তুষ কিংবা নারকেলের ছোবড়া দিয়ে ঢেকে রাখলে অতিরিক্ত বৃষ্টির পানি সরাসরি মাটিতে ঢুকতে পারে না। এতে মাটির আর্দ্রতা নিয়ন্ত্রিত থাকে এবং আগাছা কম জন্মে।

জেনে নিন>> রাই-৫ সরিষা চাষ  পদ্ধতি

আলো-বাতাস চলাচল নিশ্চিত করুন:

গাছগুলো এমন স্থানে রাখুন যেখানে সকাল–বিকেলের হালকা রোদ পড়ে এবং পর্যাপ্ত বাতাস চলাচল করে। বাতাস না চললে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

পুষ্টি সরবরাহে সচেতনতা:

বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সময় মাটি থেকে পুষ্টি উপাদান বেরিয়ে যেতে পারে। তাই হালকা জৈব সার, যেমন পচানো গোবর, ভার্মি কম্পোস্ট ইত্যাদি সামান্য করে গাছের গোড়ায় দেওয়া যেতে পারে।

বর্ষায় বস্তায় আদা চাষে নিয়মিত পর্যবেক্ষণ:

বর্ষায় বস্তায় লাগানো আদা  নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে । পাতার রং পরিবর্তন, গন্ধ বা ঝুলে পড়া গাছ দেখতে পেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আদার কন্দ ভালো রাখতে হলে পানি ও রোগব্যবস্থাপনায় হতে হবে সচেতন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অতিরিক্ত বৃষ্টিতে বস্তায় লাগানো আদার যত্ন

আপডেট সময় : ১১:১৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫