সঞ্চয়পত্রের লেনদেনে ভোগান্তি কমাতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম
- আপডেট সময় : ০৬:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে
সঞ্চয়পত্রের লেনদেনে ভোগান্তি কমাতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম
বিনিয়োগকারীদের সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পাওয়ার ভোগান্তি কমাতে সরকার একটি নতুন প্রযুক্তি যুক্ত করছে। ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে অর্থ স্থানান্তর বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি এড়াতে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে যুক্ত করা হচ্ছে ‘স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম’ বা এভিএস।
বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোর সমন্বয়ে এই কার্যকর ব্যবস্থাটি আগামী ১৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে। এর ফলে এখন থেকে সঞ্চয়পত্র কিংবা বন্ড কেনার সময়ই গ্রাহকের প্রদান করা ব্যাংক হিসাব নম্বরটি স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে যাবে।
পড়ুন>>শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি’ (এসপিএফএমএস) কর্মসূচির আওতায় এই ডিজিটাল সেবাটি বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে সরকারের ১১টি জাতীয় সঞ্চয় স্কিমের মধ্যে ৯টির লেনদেন ন্যাশনাল সেভিংস স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে (এনএসসি সিস্টেম) স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। এই সিস্টেমে বর্তমানে ৩৯ লাখ ৪৬ হাজার ২২৪ জন নিবন্ধিত গ্রাহক রয়েছেন।
পড়ুন>>সালাহ-লুকাকু-ভ্লাহোভিচ কেন বেছে নিলেন তুর্কি লিগ, নেপথ্যে বড় কারণ কী?
প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)-এর মাধ্যমে বিনিয়োগকারীদের মুনাফা ও মূল অর্থ পরিশোধ করা হয়। এছাড়া প্রতিদিন গড়ে প্রায় ৮ হাজার নতুন সঞ্চয়পত্র ইস্যু হয়ে থাকে। গ্রাহকের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইয়ের সুযোগ আগে থেকেই ছিল, এবার এর সঙ্গে যুক্ত হলো ব্যাংক হিসাবের নির্ভরযোগ্য যাচাই প্রক্রিয়া।
প্রযুক্তিটি চালুর আগে ব্যাংক হিসাব নম্বর যাচাইয়ের কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে ভুল হিসাব নম্বর এন্ট্রির কারণে ইএফটির মাধ্যমে পাঠানো টাকা ফেরত আসত। এরপর তথ্য সংশোধনের জন্য বিনিয়োগকারীকে ভোগান্তির শিকার হতে হতো এবং বিভিন্ন দপ্তরের ওপর কাজের চাপ বাড়ত। ন
আরও পড়ুন>>সৌদির প্রধান পাইপলাইনে হুতি ড্রোন হামলা: বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা
তুন এভিএস ব্যবস্থায় এনএসসি সিস্টেমে হিসাব নম্বর দেওয়ার সাথে সাথেই বাংলাদেশ ব্যাংকের আইটি অবকাঠামো ও তফসিলি ব্যাংকের সহায়তায় তা যাচাই হবে। শুরুতে হিসাবটি সঠিক ও সচল কি না তা দেখা হবে এবং এরপর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের সাথে মিলিয়ে নিশ্চিত করা হবে যে অ্যাকাউন্টটি সঠিক ব্যক্তির কি না।
এই নতুন সিস্টেমটি মূলত দুটি ক্ষেত্রে ব্যবহার করা হবে। প্রথমত, নতুন সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় এবং দ্বিতীয়ত, বিদ্যমান সঞ্চয়পত্রের ব্যাংক হিসাব পরিবর্তন বা সংশোধন করার ক্ষেত্রে। এর ফলে ভুল বা অসামঞ্জস্যপূর্ণ তথ্য লেনদেনের আগেই চিহ্নিত করা সম্ভব হবে। জাতীয় সঞ্চয় অধিদপ্তর আশা করছে, এই প্রযুক্তির ব্যবহারে ভুল তথ্য এন্ট্রির হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং বিনিয়োগকারীর অর্থ আরও নিরাপদে প্রকৃত হিসাবধারীর কাছে পৌঁছানো নিশ্চিত হবে।
অর্থ বিভাগ মনে করছে, সঞ্চয়পত্রের আধুনিকীকরণে এভিএস একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংকের সাথে সমন্বিত এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে। প্রতিদিনের বিপুলসংখ্যক লেনদেনে ভুল হওয়ার ঝুঁকি কমে আসায় সঞ্চয়পত্র বিনিয়োগ আরও নিরাপদ ও নির্ভরযোগ্য হবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























