ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর জেলায় গত কয়েকদিন ধরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৮৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৯২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে পিরোজপুরেই ডেঙ্গু আক্রান্তের হার সবচেয়ে বেশি।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ৯৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পিরোজপুর জেলা হাসপাতালে ১৮ জন, নেছারাবাদে ১২ জন, ভান্ডারিয়ায় ১১ জন, কাউখালীতে ৪ জন এবং মঠবাড়িয়ায় ৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

গত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ডেঙ্গুর উপসর্গ নিয়ে আরও ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

পিরোজপুর জেলা হাসপাতালে সরেজমিনে দেখা যায়, ১০০ শয্যার এই হাসপাতালে ধারণক্ষমতার প্রায় তিন গুণ রোগী ভর্তি থাকায় চরম অব্যবস্থাপনা তৈরি হয়েছে। শয্যা সংকটের কারণে মেঝে ও বারান্দায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপের পাশাপাশি জনবল সংকটের কারণে কর্তৃপক্ষ সেবা দিতে হিমশিম খাচ্ছে। ভর্তি হওয়া রোগীদের একটি বড় অংশ পার্শ্ববর্তী বাগেরহাটের মোরেলগঞ্জ, ঝালকাঠি এবং গোপালগঞ্জ জেলার বাসিন্দা।

পড়ুন>>পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক

হাসপাতালে ভর্তি রোগী ফাহিমা সুলতানা জানান, জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে ভর্তি হলেও বেড না পাওয়ায় তাকে মেঝেতে থাকতে হচ্ছে। করিমন বেগম নামে আরেক রোগী জানান, সাধারণ রোগীদের সঙ্গে ডেঙ্গু রোগীদের একই স্থানে রাখায় সংক্রমণের আতঙ্ক কাজ করছে। টাইফয়েড আক্রান্ত ইমরান নামে এক রোগী অভিযোগ করেন, হাসপাতালে জেনারেটর থাকলেও লোডশেডিংয়ের সময় তা চালানো হয় না, ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

পড়ুন>>বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

রোগীর স্বজন লোকমান হাওলাদার জানান, চিকিৎসা সেবা মোটামুটি পাওয়া গেলেও নার্স ও চিকিৎসকের স্বল্পতা রয়েছে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হলে ঝুঁকি কমতো।

পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়ে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ মজুত রয়েছে। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আলাদা ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি প্রত্যেক ডেঙ্গু রোগীকে মশারি ব্যবহারে বাধ্য করা হচ্ছে। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী

আপডেট সময় : ০৯:৩৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬