নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৭:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে ডা. শফিকুর রহমান নেপালে সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড় ধসের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং দেশটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে জানতে চান। এর প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী দুর্যোগের শুরু থেকেই বিরোধীদলীয় নেতার আন্তরিক তৎপরতা ও শোকবার্তা প্রেরণের জন্য তাকে বিশেষ ধন্যবাদ জানান।
পড়ুন>>দুর্নীতিবাজরা যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনার নির্দেশ রাষ্ট্রপতির
আলোচনাকালে নেপালের রাষ্ট্রদূত দেশটিতে চলমান উদ্ধার তৎপরতা, স্থানীয়দের দুর্ভোগ এবং ভূমিধসজনিত ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত চিত্র বিরোধীদলীয় নেতার সামনে তুলে ধরেন। জবাবে ডা. শফিকুর রহমান নেপালের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেপালের পাশে সর্বতোভাবে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
পড়ুন>>ইরান যুদ্ধ কবে থামবে? মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বৈঠকে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান (এমপি) এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























