ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন

দুর্নীতিবাজরা যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনার নির্দেশ রাষ্ট্রপতির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতিবাজরা যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনার নির্দেশ রাষ্ট্রপতির

দুর্নীতিবাজরা যত প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে দুদকের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন কমিশনের কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং সচিব সাইদুর রহমান খান।

পড়ুন>>ইরান যুদ্ধ কবে থামবে? মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের বর্তমান কার্যক্রম, বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় তিনি দুর্নীতি দমনে কমিশনের সক্ষমতা বাড়াতে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম এবং জবাবদিহিতার অভাবের কারণে দুর্নীতি বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জাতির অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে দুর্নীতি নিয়ন্ত্রণ অপরিহার্য। তাই দুদককে সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে গুরুতর ও বড় ধরনের দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে দ্রুত অনুসন্ধান চালিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিচারাধীন মামলাগুলোর দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত আইনগত নিষ্পত্তির জন্য দুদকের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি, দুর্নীতিবিরোধী সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতামূলক প্রচারণাও আরও জোরদার করার পরামর্শ দেন তিনি। সবশেষে, সাংবিধানিক ও আইনগত দায়িত্ব পালনে দুর্নীতি দমন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন রাষ্ট্রপতি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্নীতিবাজরা যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনার নির্দেশ রাষ্ট্রপতির

আপডেট সময় : ০৭:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬