তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মেগা প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে, প্রতিবেদন পেলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী মায়ের চেয়ে বড় আপন কেউ নেই: কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বিরল সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও মাদক উদ্ধার তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার আশুলিয়ায় দম্পতি ও অনাগত সন্তান নিহতের ঘটনায় পিবিআইয়ের তদন্তে যা বেরিয়ে এল মানিকগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ: চিরকুটে লিখে গেল ‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক এসকেএস ফাউন্ডেশনে ২৭৭ পদে নিয়োগ: আবেদনের সুযোগ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
মৃত্যু 

 

 

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু

 

‎সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তে দিয়ে সুরঙ্গ পথে অবৈধ অনুপ্রবেশ করে ভারতের কয়লার গুহার থেকে কয়লা আনতে গিয়ে গুহার মাটি চাপায় ইউনুস আলী (২২) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।

‎আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটেছে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা সীমান্ত এলাকার ওপারে ভারতের গারো পাহাড়ের চোরাই কয়লার গুহায়।

 

নিহত ইউনুস আলী ১ নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ২ নং ওয়াডের লালঘাট গ্রামের ‎সমির উদ্দিনের ছেলে।

পড়ুন>>উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার

‎স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, সীমান্তের স্থানীয় একটি প্রভাবশালী ভারতীয় চোরাই কয়লা ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সীমান্তের হতদরিদ্র শ্রমজীবী মানুষের প্রলোভন দেখিয়ে কিশোর ও যুবকদের সীমান্তের কাটা তারের বেড়া সংলগ্ন ছোট ছোট সুরঙ্গ পথে অবৈধভাবে ভারতের কয়লার গুহাতে পাঠানো হয়।

এরই ধারাবাহিকতায় আজ ভোর সকালে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ১০/১৫ জনের একটি কয়লা শ্রমিকের গ্রুপ সুরঙ্গ পথে চোরাই কয়লা আনতে ভারতের কয়লা গুহার যায়।

পড়ুন>> ২০৩০ বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেনের সাথে কাতারের চুক্তি

এসময় কয়লার বস্তা নিয়ে গুহার ভিতর থেকে বেরিয়ে আসার পথে হঠাৎ উপর থেকে মাটি ধসে ইউনুস আলীর উপরে পড়লে সে মাটির নিচে চাপা পড়ে। পরে তার সাথে থাকা অন্য শ্রমিকরা গুহার থেকে বেরিয়ে এসে ইউনুস আলীর বাড়িতে খবর দিলে এলাকাবাসীর সহযোগিতা পরিবারের লোকজন দুপুর ১ টার দিকে ইউনুস আলীর মরদেহ গুহার ভেতর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।


‎এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!