ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল

মানিকগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ: চিরকুটে লিখে গেল ‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ: চিরকুটে লিখে গেল ‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না

মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম ওরফে ইসমাইল গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের গোপালপুর ভাদুটিয়া গ্রামের বাসিন্দা সামসুল ইসলামের ছেলে আরিফুল গত ২৫ আগস্ট বিকেল পাঁচটার দিকে বিদ্যালয়ে নিবন্ধন ফরম জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় গতকাল মঙ্গলবার তার বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আরিফুল বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের সঙ্গে থাকা অ্যান্ড্রয়েড ও বাটন মুঠোফোনের সিম কার্ডগুলো খুলে রেখে যায়। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পরবর্তীতে তার ব্যক্তিগত জিনিসপত্র তল্লাশি করতে গিয়ে পরিবারের সদস্যরা একটি চিরকুট খুঁজে পান।

পড়ুন>>খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক

চিরকুটে আরিফুল লিখেছে, ‘আমার জন্য সবাই দোয়া করবে, যেন আমি যেখানে থাকি ভালো থাকি। আর কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না। আমাকে খুঁজে কোনো লাভও হবে না, কারণ আমি যেখানে আছি সে জায়গা সম্পর্কে কারোর কোনো ধারণাই নেই।’ সে আরও লিখেছে, ‘আমি আমার মায়ের ভালো ছেলে হয়ে থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। হয়তোবা এটা আমার ব্যর্থতা।’ সে তার জিনিসপত্রের যত্ন নেওয়ার অনুরোধ জানিয়ে মাকে ঘর পরিষ্কার রাখার কথাও বলেছে।

আরিফুলের বাবা সামসুল ইসলাম জানান, ছেলেটি পড়াশোনা বা আচরণে কোনো অস্বাভাবিকতা দেখায়নি। তিনি বলেন, ‘আমার ছেলে কোথায় আছে, কার সঙ্গে আছে—কিছুই জানি না। পুলিশ যদি দ্রুত তাকে খুঁজে বের করতে পারে, সেটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগমও আরিফুলের নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে মেধাবী শিক্ষার্থী হিসেবে উল্লেখ করেছেন।

পড়ুন>>এসকেএস ফাউন্ডেশনে ২৭৭ পদে নিয়োগ: আবেদনের সুযোগ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, পরিবারে ছেলেটির সৎ মা রয়েছেন। পারিবারিক নিগ্রহ বা বঞ্চনার কারণে কিশোরটি বাড়ি ছেড়ে চলে যেতে পারে বলে পুলিশের ধারণা। বর্তমানে তার অবস্থান শনাক্ত করতে আত্মীয়স্বজন ও পরিচিতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মানিকগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ: চিরকুটে লিখে গেল ‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না

আপডেট সময় : ০৫:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬