ঢাকা ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ছাত্রীদের অভিযোগে অভিভাবকদের গণপিটুনিতে হাসপাতালে শিক্ষক

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৪৯৯০ বার পড়া হয়েছে

ছাত্রীদের অভিযোগে অভিভাবকদের গণপিটুনিতে হাসপাতালে শিক্ষক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্রীদের অভিযোগে অভিভাবকদের গণপিটুনিতে হাসপাতালে শিক্ষক

ছাত্রীদের অভিযোগে অভিভাবকদের গণপিটুনিতে হাসপাতালে শিক্ষক।
প্রাইভেট পড়ার সময় ছাত্রীদের শরীরে খারাপ স্পর্শ এবং প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফেল করানোর ভয় দেখানোর অভিযোগে এক শিক্ষককে বেদম পিটিয়েছেন কয়েকজন অভিভাবক।

পড়ুন>> ছাত্রীদের অভিযোগে অভিভাবকদের গণপিটুনিতে হাসপাতালে শিক্ষক

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইলে কবি নজরুল উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক কুদ্দুস মোল্লা ওই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।

নবম শ্রেণির এক শিক্ষার্থীর মা জানান, প্রতিদিন সকালে মেয়েকে প্রাইভেট পড়াতে পাঠাতেন। সেখানেই শিক্ষক অনাকাঙ্ক্ষিতভাবে শরীর স্পর্শ করতেন। মেয়েকে জিজ্ঞাসা করলে কেঁদে সব বলে দেয়। একই রকম অভিযোগ করেছেন আরও দুই অভিভাবক।

শিক্ষক কুদ্দুস মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কাছে ৫৭ জন ছাত্রী পড়ে। তাদের মধ্যে দুজন ছাড়া কারও কোনো অভিযোগ নেই। আমি কেবল ছেলেদের সঙ্গে প্রেম করার কারণে কয়েকজন ছাত্রীকে শাসন করেছি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রব বলেন, অভিভাবকরা বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছিলেন। কথা বলার সময় হঠাৎ কয়েকজন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষককে টেনে বের করে মারধর করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

অভিভাবক হাসমত মেম্বার দাবি করেন, শিক্ষক স্কুলের চেয়ে বাড়ির কোচিং ব্যবসায় বেশি সময় দেন। প্রাইভেট না পড়লে খারাপ আচরণ করেন। এ ছাড়া তার আরো অনেক দোষ রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বিএ ম হান্নান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি করা হবে। আগামীকালই মিটিং ডাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান রফিকুল ইসলাম জানান, একপক্ষ অভিযোগ তুলেছে, অন্যপক্ষ তা অস্বীকার করছে। তদন্তের পরই সত্য জানা যাবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাত্রীদের অভিযোগে অভিভাবকদের গণপিটুনিতে হাসপাতালে শিক্ষক

আপডেট সময় : ১১:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫