নীলফামারীতে সাপের কামড়ে যুবক নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে সাপের কামড়ে যুবক নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কাউকে বাধা দেওয়া হবে না: আইনমন্ত্রী আসাদুজ্জামান তিন দিনের নিখোঁজ রহস্যের অবসান, বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল পারভেজের নিথর দেহ নীলফামারীতে সাপের কামড়ে যুবক নিহত কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা: স্পট মার্কেটের ওপর নির্ভরতা বাড়াচ্ছে বাংলাদেশ তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ মাদারীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ৯ দিন পর জীবিত উদ্ধার ২ শ্রমিক র‌্যাব বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের বিল সংসদে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

নীলফামারীতে সাপের কামড়ে যুবক নিহত

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
প্রতিকী ছবি।

 

 

নীলফামারীতে সাপের কামড়ে যুবক নিহত

 

 

নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বগিলাগাড়ী গ্রামে ঘুমের মধ্যে সাপের কামড়ে মোনাব শাহ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।মোনাব শাহ ওই গ্রামের মশিউর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, রাতে খাওয়া-দাওয়া শেষে মোনাব শাহ ঘুমিয়ে পড়ে। রাতের কোনো একসময় বিছানায় থাকা অবস্থায় তাকে সাপে দংশন করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে সাপের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়।

 

পড়ুন>> কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা: স্পট মার্কেটের ওপর নির্ভরতা বাড়াচ্ছে বাংলাদেশ

মোনাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

 

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বসতবাড়ির আশপাশে সাপের বিচরণ বেড়ে যায়। এ কারণে রাতে ঘুমানোর আগে বিছানা ও আশপাশ ভালোভাবে দেখে নেওয়া এবং ঘরের চারপাশ পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।

সাপে কামড়ের ঘটনা ঘটলে ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!