ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রাইস্টচার্চে বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ল ভারত বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালের বিচারকাজ প্রাথমিকে প্রধান শিক্ষকের সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগ দ্রুত ভোলায় বসতভিটার কর আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ও জাপানের সানায়ে তাকাইচি মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ২৭৭ কোটি ডলারের করপোরেট ও ব্যক্তিগত অনুদান ইতালিতে পাহাড় থেকে পড়ে প্রাণ হারালেন এক মার্কিন পর্যটক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদারে একমত বাংলাদেশ-জাপান বাস্তব জীবনে কেমন অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার সিদ্দিকী?

ইরানে সামরিক উত্তেজনার জেরে ১১ দেশে মার্কিন সতর্কতা জারি

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে সামরিক উত্তেজনার জেরে ১১ দেশে মার্কিন সতর্কতা জারি

ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের ১১টি দেশে থাকা মার্কিন কূটনৈতিক মিশনগুলো মঙ্গলবার নিরাপত্তা সতর্কতা জারি করেছে। তেহরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

এক সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল নিরাপত্তা পরিস্থিতির যেকোনো সময় অবনতি ঘটতে পারে।

পড়ুন>>স্বজনপ্রীতি ও অনিয়মের বেড়াজালে বন্দী কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

এ অবস্থায় মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণ বিঘ্নিত হওয়ার বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকতে বলা হয়েছে। পাশাপাশি, কোনো অবস্থাতেই ইরানে ভ্রমণ না করার জন্য নাগরিকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

তেহরানের পাশাপাশি বাহরাইন, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন মিশনগুলোও একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানে সামরিক উত্তেজনার জেরে ১১ দেশে মার্কিন সতর্কতা জারি

আপডেট সময় : ০৭:০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬