দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এর আগে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে এবং সাড়ে ৭টার দিকে তিনি মঞ্চে উপস্থিত হন।
অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি রাষ্ট্রপতির আদেশক্রমে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ আয়োজনে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিচারপতি, কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই সাংবিধানিক শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
Leave a Reply