আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১৭ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে।
এদিকে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (১৭ আগস্ট) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ময়মনসিংহে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত টেকনাফে ১৪৫ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
আজ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা থাকায় বাইরে চলাচলে সতর্কতা অবলম্বন করা উচিত।
সুত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
Leave a Reply