ঝিনাইদহ শহরের পবহাটি বলফিল্ডে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল ইসলাম নয়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোস্তাক আহম্মেদ ও শাহ মোহাম্মদ আখতারুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়তে শুধু গাছ লাগানো নয়, বরং সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানান তারা। পরে উপস্থিত যুবক-যুবতী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ওই মাঠে মাদকবিরোধী একটি প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Leave a Reply