শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা

শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় একটি বিশেষ চিঠি পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) সকালে মাজারের দানবাক্স ও ডেগগুলো খোলার পর এই চিঠিটি উদ্ধার করা হয়। চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে। নিজেকে গাজীপুরের বাসিন্দা এবং সিলেটের আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচয় দেওয়া ‘সজীব’ নামের এক ব্যক্তি এই চিঠিটি লিখেছেন বলে জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, “হে আল্লাহ, তুমি রহিম, তুমি রহমান। আমাদের গরীব দুঃখী মমতাময়ী মা ও বার বার নির্বাচিত সরকার প্রধান প্রিয় নেত্রী শেখ হাসিনাকে তুমি বারবার মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছ। আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দাও।” এছাড়া জুলাই মাসের ঘটনাবলী নিয়ে দায়ের করা মামলা এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা থেকে নেত্রীকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।

মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ১০টার দিকে তিনটি বড় দানবাক্স ও তিনটি ডেগের সিলগালা খোলার কার্যক্রম শুরু হয়। এরপর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় টাকা গণনার কাজ। এই প্রক্রিয়ায় অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেছেন। বিপুল পরিমাণ অর্থ থাকায় গণনা শেষ হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও শাহজালাল মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা করা হয়েছিল। গত ২২ জুন এবং ১১ জুলাই দুই দফায় এই কার্যক্রম সম্পন্ন হয় এবং সংগৃহীত অর্থ মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। সর্বশেষ গণনার ৩৪ দিন পর এবার তৃতীয়বারের মতো দানবাক্স ও ডেগগুলো খোলা হলো।

জানা যায়, অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।

আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দেন সুস্থ কামনা করছি।

দেশে মিথ্যা হত্যা মামলা থেকে আওয়ামী লীগ এর নেতা কর্মীদের হেফাজত করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!