বিরলে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উদযাপন
- আপডেট সময় : ০৫:২৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বিরলে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ উদযাপন
দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বিরল উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) ও ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর সহযোগিতায় আদিবাসীদের ভূমি, ঐতিহ্য, অস্তিত্ব সুরক্ষা ও স্বীকৃতির দাবি নিয়ে আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতা সুরক্ষায় তাঁদের অধিকার ও রাষ্ট্রের দায়বদ্ধতা প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পড়ুন>>আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই
রাণীপুকুর ইউনিয়নের টিনপাড়া এসকেএস চার্চ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিরল উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি বিমল মার্ডি এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আসাদুল হক হিরা, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রেন্টু, কৃষি বিষয়ক সম্পাদক আফছার আলী মেম্বার, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সিডিএ এর উপপরিচালক ড. ফরিদা পারভীন কেয়া, আঞ্চলিক ব্যাবস্থাপক কামরুজ্জামান, জেএসকেএস ব্যবস্থাপক রেজাউল ইসলাম প্রমূখ।
পড়ুন>>ভাড়াটিয়া থেকে রেলওয়ের জমি নিজ নামে লাইসেন্স করার অভিযোগ
অঅনুষ্ঠান সঞ্চালনা করেন বিরল উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক প্রদীপ সিংহ। আলোচনা শেষে গ্রামীণ কৃষি শ্রমজীবী ও আদিবাসী মানুষের পক্ষ হতে প্রধান অতিথির নিকট স্মারকলিপি প্রদান করা হয়। শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সকলে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























