ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় হাসিনাকে ৮৪ মিশনের যেকোনো জায়গায় পেলে গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাহিরপুরে জয় বাংলা শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টায় আটক ৩ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান ঘিওরে আমগাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরের কৃষক  তামাক চাষের দিকে ঝুকছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ৩৪১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুরের কৃষক  তামাক চাষের দিকে ঝুকছে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতপুর(কুষ্টিয়া) থেকে সাইফুর রহমান : কুষ্টিয়ার দৌলতপুরে বর্তমানে মোট আবাদি জমির পরিমাণ ৩২ হাজার ৩শ’ ৫০ হেক্টর। এসব জমিতে সাধারণত ধান, পাট,গম,ভুট্টা, আলু. পেঁয়াজ, রসুন, মরিচ চাষ হয়। তবে খানেকটা বৈচিত্রতা আছে এখানকার চরাঞ্চলের আবাদি জমিগুলোতে, সেসব জায়গায় চিনাবাদাম, মিষ্টি আলু, কলাসহ বিভিন্ন ফসল ফলে চমৎকার।ওই সব জমিতে এসব ফসল চাষ না করে তামাক চাষ হচ্ছে।

উপজেলাটিতে কেবল সরকারি হিসাবেই তামাক চাষ হয় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে, যেসব জমি অন্যান্য ফসলের জন্যেও উর্বর।বাস্তবে এর চেয়ে অনেক বেশী জমিতে তামাক চাষ হচ্ছে। কৃষি সংশ্লিষ্ট সচেতন ব্যক্তিরা মনে করছেন, দৌলতপুরে তামাক ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিন্ডিকেটে এখানকার ফসলের মাঠে প্রতিবছরই ক্ষতিকর তামাক চাষ করা হচ্ছে ব্যপক হারে, পশাপাশি বিভিন্ন পদক্ষেপেও দৌলতপুরে কমছে না তামাক চাষ। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুসারে গেল দুবছরে তামাক চাষের পরিমাণ কমেছে মাত্র ৪০ হেক্টর। যেখানে বিগত সময়ে এই অনুপাত কমে যাওয়ার গড় পরিমাণ আরও অনেক বেশি হেক্টর।বিভিন্ন বছরে তামাক চাষের পরিমাণ শত হেক্টরের বেশি কমে আসার রেকর্ড রয়েছে।

জানা গেছে, তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদন লক্ষ্যমাত্র নিশ্চিত করতে কৃষকদের নানা উপকরণসহ আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন।পাশাপাশি কৃষকদের তামাক চাষে আগ্রহ ধরে রাখতেও কাজ করেন তারা।

দৌলতপুরের বিভিন্ন এলাকার কৃষক ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, তামাক চাষের কারণে ফসলের মাঠে খাদ্যপণ্য উৎপাদন কমে গেছে। এই চাষ জমির উর্বরতাও কমিয়ে দেয়। কিন্তু উপজেলাটিতে তামাক চাষের পরিমাণ কৃষি ক্ষেত্রের জন্য আশংকাজনক। সামনের মৌসুমেও উল্লেখযোগ্য সংখ্যক কৃষক প্রস্তুতি নিচ্ছেন তামাক চাষে। ধারণা করা হচ্ছে আগামী মৌসুমে আরও বাড়তে পারে তামাক চাষের পরিমাণ।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, বিষয়টি কৃষি কর্মকর্তা দেখেন। তামাক চাষ কমানোর বিষয়ে কোন উদ্যোগ আছে কি-না সেটা তার সাথে কথা বলে জানা যাবে।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, তামাক চাষে খুব একটা লাভবান না হলেও পরিবারের সবাই তামাক চাষ ও প্রক্রিয়াজাত করতে কাজ করতে পারে, এতে শ্রমিক খাতে ব্যয় কমে যায়। এই মৌসুমে আমন চাষে কৃষকদের ব্যপক ঝোঁক, ইতোমধ্যে আমন ধান রোপন করা হয়েছে ২০ হাজার হেক্টর জমিতে। রবি মৌসুমের (তামাক চাষের একই মৌসুম) বিভিন্ন ফসল যেমন, গম, ভুট্টা, মশুর, সরিষা, সুর্যমূখী, পেঁয়াজ, রসুন চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে চেষ্টা করছেন তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ার দৌলতপুরের কৃষক  তামাক চাষের দিকে ঝুকছে

আপডেট সময় : ০৭:০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২