ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন তথ্য: সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু গুলশানের মিছিল নিয়ে গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল মার্কিন সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে কাতারি আমিরের নামে ইনোভেশন সেন্টারের যাত্রা শুরু কলকাতার রেস্তোরাঁ ও বাজার থেকে উধাও গরুর মাংস দৌলতপুরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ পাবনায় অটোভ্যান চালক নিখোঁজ ও উদ্ধারকাণ্ডের রহস্য উদ্ঘাটন কাউনিয়ায় মাদক সেবন করে মাতলামী: দুই যুবকের কারাদণ্ড  বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করছেন সালমান এফ রহমান সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় সরকার

আনিসুল হকের অস্ত্র মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৩ আগস্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৩ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। বুধবার (২২ জুলাই) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এ এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন জানালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম (কাইয়ুম) এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এই তারিখ নির্ধারণ করেন।

এর আগে দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকা মহানগর হাজতখানা থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২৫ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যু করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। প্রজ্ঞাপনে লাইসেন্সভুক্ত সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্দেশনা অমান্য করলে অস্ত্রগুলোকে অবৈধ গণ্য করে অস্ত্র আইনে মামলা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

অভিযোগে বলা হয়েছে, আনিসুল হক নির্ধারিত সময়ের মধ্যে তার লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বনানী থানা বা অন্য কোথাও জমা দেননি এবং এ বিষয়ে থানাকে অবহিত করেননি। পরবর্তীতে তার অস্ত্রের লাইসেন্সে উল্লেখিত ঠিকানায় গিয়েও কাউকে পাওয়া যায়নি। এই ঘটনায় চলতি বছরের ২৪ মে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম দুলাল বাদী হয়ে আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আনিসুল হকের অস্ত্র মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৩ আগস্ট

আপডেট সময় : ০৭:৫৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬