পদ্মায় ২২ কেজি ওজনের কাতল মাছ, ভিডিও কলে বিক্রি অর্ধলক্ষ টাকায়
  1. admin@sristy.net : admin :
পদ্মায় ২২ কেজি ওজনের কাতল মাছ, ভিডিও কলে বিক্রি অর্ধলক্ষ টাকায়
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

পদ্মায় ধরা পড়া ২২ কেজি ওজনের কাতল ভিডিও কলে বিক্রি

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা ও যমুনা নদীর মোহনায় ২২ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ জেলেদের জালে ধরা পড়েছে। পাংশা উপজেলার জেলে জহুরুল হালদারের জালে বুধবার ভোরে মাছটি আটকা পড়ে। পরে মাছটি দৌলতদিয়াঘাট বাজারের রেজাউল মন্ডলের আড়তে নিয়ে আনা হলে ডিজিটাল ওজন স্কেলে এর ওজন ২২ কেজি নিশ্চিত করা হয়।

মাছটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৪৬ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন। এরপর তিনি আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন। ভিডিও কলের মাধ্যমে রাজশাহীর এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মাছটি মোট ৫০ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন তিনি। এতে তার ৪ হাজার ৪০০ টাকা মুনাফা হয়েছে বলে তিনি জানান।

ব্যবসায়ী মো. সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীর বড় আকারের কাতল মাছের চাহিদা সবসময়ই থাকে। ভালো দাম পাওয়ার আশায় বড় মাছ কেনা এবং দ্রুত তা বিক্রির চেষ্টা করা হয়। বর্তমানে অনলাইন যোগাযোগের মাধ্যমে সহজেই ভালো ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, বর্তমানে ইলিশ আহরণে মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় নদীতে অন্যান্য প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এর ফলে কাতল, ঢাই, বোয়াল, রুই ও বাঘাইড়ের মতো বড় মাছ এখন বেশি পরিমাণে ধরা পড়ছে। তিনি আরও উল্লেখ করেন, নদীতে স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা সম্ভব হলে ভবিষ্যতে আরও বড় আকারের মাছ পাওয়া যাবে। স্থানীয়দের মতে, পদ্মা নদীতে মাঝে মাঝে বড় মাছ মিললেও এ ধরনের বিশাল কাতল সচরাচর দেখা যায় না, তাই মাছটি দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!