নতুন তৈলবীজ পেরিলা পরিবর্তন আনতে পারে দেশের অর্থনীতিতে
- আপডেট সময় : ০২:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ১৩৯০ বার পড়া হয়েছে
সৃষ্টি ডেস্ক: ভোজ্য তেল উৎপাদনের জন্য পেরিলা অন্যতম। এর ফলন সরিষাসহ অন্যান্য তৈল বীজ অপেক্ষা অনেক বেশী।এবং তেল উৎপাদন হারও বেশী। তাই পৃথিবীর অনেক দেশে প্রচুর পরিমানে পেরিলা চাষ হয়। বাংলাদেশের কৃষিকে আরও সমৃদ্ধ করতে পেরিলার সংযোজন সময়ের দাবী ছিল। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এইচ এমএম তারিক হোসেন এর একান্ত প্রচেষ্টায় কৃষকে এখন পেরিলা চাষের স্বপ্ন দেখানো সম্ভব হয়েছে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এইচ এম এম তারিক হোসেন ২০০৭ সালে দক্ষিণ কোরিয়া থেকে পেরিলার একটি জাত সংগ্রহ করেছিলেন। তিনি দির্ঘ্য দিন পেরিলার এই জাতটি নিয়ে বাংলাদেশে কৃষক পর্যাযে চাষের উপযোগিতা, দেশের আবহাওয়া-তাপমাত্রাসহনশীলতা, অর্থনীতিতে অবদান, কৃষক পর্যায়ে চাষবাদ সম্ভব কি না এসব ছাড়াও মানবদেহের জন্য এই তেলের উপকারিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন।
দেশে ওমেগা-৩ ফ্যাটি এসিডসমৃদ্ধ তেলটি দেশের তেলের ঘাটতি কমিয়ে আনার পাশাপাশি দেশের অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখতে সক্ষম বলে তিনি জানিয়েছেন।
পেরিলার এই জাতটিকে পেরিলা-১ (গোল্ডেন পেরিলা বিডি) জাত হিসেবে নামকরণ করে কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড থেকে অবমুক্ত করা হয়েছে। সাউ দেশে এবার ভোজ্য তেলের যোগান দিতে নতুন ফসল ‘সাউ পেরিলা-১’ সম্ভাবনার নাম। বীজে ২৫ শতাংশের ওপরে আমিষ থাকায় তেল আহরণের পরে তা থেকে প্রাপ্ত খৈল গবাদিপশুর জন্য পুষ্টিকর খাবারসহ জৈব সার হিসেবেও ব্যবহার করা যাবে। ৭০-৭৫ দিনের এই ফসল থেকে হেক্টর প্রতি সর্বোচ্চ ১.৫ টন পরিমান বীজ সংগ্রহ করা যাবে।
বিজ্ঞানিরা আশা করছেন বাণিজ্যিকভাবে চাষে যেমন তেলের আমদানির পরিমান কমে যাবে, তেমনি সাউ পেরিলা-১ দেশের অর্থনীতিতেও আনতে পারে আমূল পরিবর্তন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
7 thoughts on “নতুন তৈলবীজ পেরিলা পরিবর্তন আনতে পারে দেশের অর্থনীতিতে”
আপনার মন্তব্য Cancel reply
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























Some things New.
এটা কতোটুকু স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা পালন করতে পারে তা গবেষণা করে দ্রুত উৎপাদন শুরু করা উচিৎ।