নারায়ণগঞ্জে ২.১২ কিলোমিটার আরসিসি সড়ক উদ্বোধন, যোগাযোগে নতুন গতি
  1. admin@sristy.net : admin :
নারায়ণগঞ্জে ২.১২ কিলোমিটার আরসিসি সড়ক উদ্বোধন, যোগাযোগে নতুন গতি
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মেগা প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে, প্রতিবেদন পেলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী মায়ের চেয়ে বড় আপন কেউ নেই: কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বিরল সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও মাদক উদ্ধার তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার আশুলিয়ায় দম্পতি ও অনাগত সন্তান নিহতের ঘটনায় পিবিআইয়ের তদন্তে যা বেরিয়ে এল মানিকগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ: চিরকুটে লিখে গেল ‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক এসকেএস ফাউন্ডেশনে ২৭৭ পদে নিয়োগ: আবেদনের সুযোগ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

নারায়ণগঞ্জে ২.১২ কিলোমিটার আরসিসি সড়ক উদ্বোধন, যোগাযোগে নতুন গতি

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬

বর্তমান বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারের এই উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিরলসভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদরে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে এলজিইডির তত্ত্বাবধানে একটি নতুন আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে। ফতুল্লা পোস্ট অফিস হতে হাজীগঞ্জ রোড (ভায়া উপজেলা সদর দপ্তর) পর্যন্ত প্রায় ২ দশমিক ১২ কিলোমিটার দীর্ঘ এবং ১৫ ফুট প্রশস্ত এই সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন এবং এলজিইডি নারায়ণগঞ্জ সদরের উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত।

উদ্বোধনকালে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল দীর্ঘস্থায়ী করতে সরকারি সম্পদ সংরক্ষণে জনগণের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই আরসিসি সড়কটি এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও নিরাপদ, টেকসই ও গতিশীল করবে। এর ফলে স্থানীয় জনগণের যাতায়াত সহজতর হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই রাখতে সর্বসাধারণের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে সড়কে নির্ধারিত ধারণক্ষমতার অতিরিক্ত ওজন বহনকারী যানবাহন চলাচল থেকে বিরত থাকা, অননুমোদিতভাবে সড়ক কেটে পাইপ, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্যান্য ইউটিলিটি সংযোগ স্থাপন না করা, ড্রেনেজ ব্যবস্থায় বর্জ্য না ফেলা, সড়কের পাশে অবৈধ দখল বা স্থাপনা নির্মাণ না করা এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!