ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

স্কালোনির উত্তরসূরি হতে পারেন যারা, আলোচনায় চার কোচের নাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি বছরের ডিসেম্বরেই তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এখনো নতুন কোনো চুক্তির ঘোষণা না আসায় আলবিসেলেস্তেদের পরবর্তী কোচ হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে ফুটবল বিশ্বে জল্পনা-কল্পনা চলছে। বিশ্বকাপে কেপ ভার্দে, মিসর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলেও শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়া স্কালোনি ম্যাচ শেষে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জেতানো এই কোচের বিদায়ের সম্ভাবনা তৈরি হওয়ায় চারজন কোচকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হাভিয়ের মাসচেরানো। ৪২ বছর বয়সী এই কোচ ইন্টার মায়ামিকে ২০২৫ সালে এমএলএস কাপ জেতানোর পর ২০২৬ সালের এপ্রিলে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। আর্জেন্টিনার হয়ে ১৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মাসচেরানো কোচিং ক্যারিয়ার শুরু করেন দেশের বয়সভিত্তিক দল দিয়ে। তার অধীনে অনূর্ধ্ব-২০ ও পরে ২০২৪ অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পালনকালে হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে ও থিয়াগো আলমাদার মতো উদীয়মান ফুটবলাররা সিনিয়র দলে জায়গা করে নেন।

অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন মার্সেলো গালিয়ার্দো। ৫০ বছর বয়সী এই কোচ গত এক দশকে রিভার প্লেটের হয়ে ১১ মৌসুমে এক ডজনের বেশি শিরোপা জিতে নিজেকে বিশ্বের অন্যতম সফল কোচে পরিণত করেছেন। ১৯৯৮ বিশ্বকাপে খেলা গালিয়ার্দো তার আক্রমণাত্মক কৌশল ও উচ্চ প্রেসিং ফুটবলের জন্য পরিচিত। গত ফেব্রুয়ারিতে রিভার প্লেট ছাড়লেও এখনো কোনো জাতীয় দলের দায়িত্ব নেননি তিনি।

তালিকায় থাকা ৬৫ বছর বয়সী আরিয়েল হোলান গত এক দশকে ৯টি ক্লাবের কোচ হিসেবে কাজ করেছেন। তার অধীনে রোজারিও সেন্ট্রাল ২০২৫ সালে আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনের শিরোপা জিতেছে। বর্তমানে প্যারাগুয়ের ক্লাব সেরো পোর্তেনিওর দায়িত্বে থাকা হোলানকে ২০২৮ কোপা আমেরিকাকে সামনে রেখে স্বল্পমেয়াদে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া ৪৯ বছর বয়সী দিয়েগো প্লাসেন্তেও আলোচনায় রয়েছেন। আর্জেন্টিনার হয়ে ২২টি ম্যাচ খেলা এই কোচ অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে সফল। তার অধীনে আর্জেন্টিনা ২০২৩ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করে এবং ২০২৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্কালোনির উত্তরসূরি হতে পারেন যারা, আলোচনায় চার কোচের নাম

আপডেট সময় : ০৮:৪১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬