ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া

উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে ইরানের অভ্যন্তরীণ মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের অভ্যন্তরীণ মন্ত্রী ইসমাইল মোখতারিয়ান একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে গেছেন। প্রতিবেশী দেশ পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রীর আমন্ত্রণে তিনি এই সফরে রওয়ানা হয়েছেন। সোমবার (২০ জুলাই) আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করা এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এই সফরটি আয়োজিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোলাবর্ষণের ঘটনা ঘটেছিল। এরপর থেকে শান্তি আলোচনা ফিরিয়ে আনতে মধ্যস্থতাকারীরা বিভিন্ন প্রস্তাব বিনিময় করছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরই ইসমাইল মোখতারিয়ান পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করেন।

ইরানি কর্মকর্তাদের মতে, এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং কৃষি ও বাণিজ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। এছাড়াও, বর্তমানে দুই দেশের মধ্যে থাকা ৩ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়িয়ে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে এই সফরের মাধ্যমে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে ইরানের অভ্যন্তরীণ মন্ত্রী

আপডেট সময় : ১০:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬