সংবাদ শিরোনাম :
পটিয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ১০:১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
পটিয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের পটিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম আবু জাফর (৫৫)। তিনি উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বানীগ্রাম এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।
পড়ুন>> বাংলাদেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৫০০
সোমবার ভোরে পটিয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কোলাগাঁও ইউনিয়নের বানীগ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আবু জাফরের বিরুদ্ধে আদালতে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে আটক করার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























