পল্লবী থানার চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ
  1. admin@sristy.net : admin :
পল্লবী থানার চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

পল্লবী থানার চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার রিজেন্ট চেয়ারম্যান সাহেদ

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 

পল্লবী থানার চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার রিজেন্ট চেয়ারম্যান সাহেদ

 

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্লবী থানার একটি মামলায় সাহেদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে।

পড়ুন>>সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা: গ্রেপ্তার ২

 

ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত দেবনাথ জানান, সোমবার বেলা পৌনে ১১টার দিকে মিরপুরের ইসিবি চত্বর এলাকায় মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের কর্মকর্তারা প্রথমে সাহেদকে আটক করেন। বিষয়টি ট্রাফিক পুলিশের নজরে আসার পর উভয় পক্ষকে ইসিবি ট্রাফিক পুলিশ বক্সে নেওয়া হয়। খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চেক জালিয়াতির মামলায় সাহেদের বিরুদ্ধে আদালতের সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পল্লবী থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে থানায় নেওয়া হয় এবং দুপুর ১টার দিকে পল্লবী থানা পুলিশের একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়।

 

 

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার সনদ প্রদান ও প্রতারণার অভিযোগে ২০২০ সালে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ দেশজুড়ে আলোচনায় আসেন। ওই বছরের ৬ জুলাই র‌্যাবের অভিযানে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখার অনিয়ম প্রমাণিত হলে প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়।

পড়ুন>>আর্জেন্টিনার হারের পর বুয়েন্স আইরেসে সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ

 

 

এরপর ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় র‌্যাব তাকে গ্রেপ্তার করে। বিভিন্ন মামলায় দীর্ঘদিন কারাবাসের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। পুলিশ সূত্রে জানা গেছে, সাহেদের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে, যার মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। সব মামলায় জামিন পাওয়ার পরই তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!