১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল হওয়া মেহজাবীন মাইলস্টোনের ছাত্রী নয় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল হওয়া মেহজাবীন মাইলস্টোনের ছাত্রী নয় : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: টাঙ্গাইলে নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন খুব দ্রুতই লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে: তথ্য উপদেষ্টা মালয়েশিয়ায় ২ লাখ কর্মী নেবে সরকার, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে সুন্দরবন খোলার আগের দিন র‌্যাবের বড় সাফল্য: ৫২ জলদস্যুর আত্মসমর্পণ নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষকের দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, বোয়িং কেনার বিষয়েও স্পষ্ট বক্তব্য মার্কিন রাজনীতিতে ইসরায়েলবিরোধী অবস্থানের প্রভাব: তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে কি বড় পরিবর্তন আসছে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তের নির্দেশ সিআইডিকে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন মেসি: যেভাবে সংবর্ধনা দেবে আর্জেন্টিনা

১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল হওয়া মেহজাবীন মাইলস্টোনের ছাত্রী নয়

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল হওয়া মেহজাবীন মাইলস্টোনের ছাত্রী নয়
১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল হওয়া মেহজাবীন। ছবি নেট- ভিডিও

 

 

১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল হওয়া মেহজাবীন মাইলস্টোনের ছাত্রী নয়

 

 

মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এক সাবেক ছাত্রীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছে কলেজ কর্তৃপক্ষ।

 

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর তুরাগ থানায় কলেজের পক্ষ থেকে এ আবেদন করা হয়।

 

 

কলেজ সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগ (ইংরেজি মাধ্যম)-এর ছাত্রী ছিলেন। শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। ফলে তিনি বর্তমানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয়পত্র ব্যবহারের কোনো অধিকারও তার নেই।

 

পড়ুন>> ভূরুঙ্গামারীতে কৃষি স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন

 

কলেজ কর্তৃপক্ষের দাবি, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

পড়ুন>> নাগেশ্বরীতে নিজ ঘরে আগুন: অস্ত্র হাতে যুবকের তাণ্ডবে আতঙ্ক

 

এ ঘটনায় মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম কলেজ কর্তৃপক্ষের পক্ষে তুরাগ থানায় জিডির আবেদন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

 

 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রুবাইয়া মেহজাবিন সুহির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!