ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

তাড়াশ (সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০১:০০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ২৮৮২৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

​
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলার ঐতিহ্যবাহী ও বৃহত্তর নওগাঁ হাটে নিষিদ্ধ ও অবৈধ কারেন্ট জাল এবং চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা চলছে। প্রতি বৃহস্পতিবারের ওই সাপ্তাহিক হাটে হাট কমিটিকে ম্যানেজ করে প্রকাশ্যেই লাখ লাখ টাকার এই অবৈধ জাল বিকিকিন হয়ে থাকে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

​

সরেজমিনে হাটে গিয়ে দেখা গেছে, হাটের পশ্চিম পার্শ্বে অবাধে সাজিয়ে রাখা হয়েছে নিষিদ্ধ কারেন্ট জাল ও সর্বগ্রাসী চায়না দুয়ারী রিং জাল। বর্ষা মৌসুমকে সামনে রেখে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা মৎস্য শিকারিরা হুমড়ি খেয়ে পড়ছেন এসব জাল কিনতে। নিষিদ্ধ জেনেও আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কিংবা সমঝোতার মাধ্যমে দেদারসে চলছে এই বাণিজ্য।

পড়ুন>> টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বাড়ছে তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি

স্থানীয়দের অভিযোগ, এই জালের ব্যবহারের কারণে চলনবিলের দেশীয় প্রজাতির মাছ ও পোনামাছসহ জলজ জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে।

​

এ বিষয়ে জানতে চাইলে হাট কমিটির সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, হাটে লাখো মানুষের সমাগম হয়। কে বা কারা এই অবৈধ জাল বিক্রি করছে তা সবসময় খেয়াল রাখা সম্ভব হয় না। তবে হাট কমিটির পক্ষ থেকে অবৈধ কোনো কিছু বিক্রিতে সহযোগিতা করার প্রশ্নই আসে না।

​

পড়ুন>> নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে ১জনের মৃত্যু

উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, কারেন্ট ও চায়না দুয়ারী জাল বিক্রি সম্পূর্ণ অবৈধ। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি।

​

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানকে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল বিক্রি বিষয়টি জানাল তিনি বলেন, বিষয়টি দেখছি।

​

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

আপডেট সময় : ০১:০০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬