টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বাড়ছে তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বাড়ছে তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দামেস্কে বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বাড়ছে তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বাড়ছে তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি
টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বাড়ছে তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি।

 

 

 

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বাড়ছে তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি

 

 

 

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা,পাটলাইসহ বিভিন্ন নদ নদী ও টাংগুয়ার হাওরসহ বিভিন্ন হাওরে পানি বাড়তে শুরু করেছে।

 

 

 

পানি বাড়ায় উপজেলার মাহতাবপুর,নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে,এবং পানি আরও বাড়লে বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করবে, এমন পরিস্থিতি হাওর পাড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

পড়ুন>> নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে ১জনের মৃত্যু

 

এদিকে, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তাহিরপুরের লাউড়েরগড়ে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে,যাদুকাটা নদীর পানি বিপদসীমার ০.৩৫ মিটার নিচে রয়েছে। জেলায় গত ২৪ ঘটনায় ১১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানির লেভেল ৫১ সেমি বৃদ্ধি পেয়েছে। পানি বিপদ সীমার ০.৬০ মিটার নিচে রয়েছে। চলতি মৌসুমে সর্বোচ্চ ২৬৫ মিলি বৃষ্টিপাত হয়েছে।

পড়ুন>> পোরশায় সর্প দংশনে শিশুর মৃত্যু

 

 

তাহিরপুর উপজেলা সীমান্তের চারাগাও এলাকার বাসিন্দা এইচ এম আব্দুল হামিদ জানান,টানা বৃষ্টিতে ভারত থেকে ছড়া দিয়ে প্রবল বেগে পানি ভাটির দিকে নামায় বসতবাড়ি কিছু ক্ষতি গ্রস্ত হয়েছে। আর ছড়ার পাড়ের বসত বাড়ি, মাদ্রাসা ভাঙনের মুখে পড়ছে।

 

 

 

 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক জানিয়েছেন, টানা বৃষ্টিপাত আগামী ৭২ঘন্টা হওয়ার পূর্বভাস রয়েছে,এতে করে নিন্মাঞ্চলে সল্প মেয়াদে বন্যা হতে পারে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!