ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিলারশিপ চূড়ান্তের আগেই দোকানে সার বিক্রেতার সাইনবোর্ড ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার গাজীপুরে প্রেমিকের বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার শান্ত চরফ্যাশনে আইনজীবী সমিতির এপিপি হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত আসছে নতুন নীতিমালা বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সহিংসতায় নিহত ৫ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬ রাজু মৃত্যুর ঘটনা মামলা: সাবেক এমপি মোশতাকসহ দুইজনের রিমান্ড

প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে কলি রানী

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ১০:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩৪৯৬২ বার পড়া হয়েছে

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে কলি রানী।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে কলি রানী

অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবলকে সঙ্গী করে ডান পা দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন রংপুরের কাউনিয়া কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী কলি রানী। জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই।

হাতের আঙুল দিয়ে কলম ধরতে পারে না। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি।
বৃহস্পতিবার (২ জুলাই) কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্র গিয়ে দেখা গেছে, অন্য পরীক্ষার্থীদের সাথে বসে পা দিয়ে খাতায় লিখে পরীক্ষা দিচ্ছে সে । শারীরিক সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতাকে জয় করে আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে কলি রানী।

পড়ুন>> নরসিংদীতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা: দুইজনকে দায়িত্ব থেকে অব‍্যহতি

কাউনিয়া উপজেলার গদাই গ্রামের বাসিন্দা মনোরঞ্জন রায়ের স্ত্রী কলির মা রূপালী রানী জানান তার মেয়ে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় কলির বাবা মারা যান। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট কলি রানী।

পারিবারিক সহযোগিতা, সহপাঠীদের উৎসাহ ও শিক্ষক গণের অনুপ্রেরণায় আর নিজের অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে সে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। শুধু লেখাপড়াই নয়, গানেও রয়েছে তার অসাধারণ দক্ষতা। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে সে একাধিক পুরস্কার অর্জন করেছে। এছাড়াও ডান পা দিয়েই কম্পিউটার ও মোবাইল ফোন পরিচালনা করতে পারে সে।

পড়ুন>>কুড়িগ্রামে নজরুল বর্ষের বর্ণাঢ্য সূচনা

এইচ এস পরীক্ষার্থী কলি রানী জানায়, লেখাপড়া শেষ করে বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করতে চান। সে প্রমাণ করতে চায়, শারীরিক প্রতিবন্ধকতা কখনোই স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। এর আগে সে পায়ে লিখেই প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ গ্রেড এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সে তার স্বপ্ন জয়ে সবার আর্শিবাদ কামনা করেছে।

কাউনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম বলেন, শারিরীক প্রতিবন্ধি হিসেবে আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও
কলি রানীর ইচ্ছায় সবার ৩০২ নং কক্ষে বসে সে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। বোর্ডের নিয়ম অনুযায়ী তাকে ৩০ মিনিট সময় বেশি দেয়া হয়েছে। সে প্রথম দিনের পরীক্ষায় সাচ্ছন্দ্যে অংশ নিয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে কলি রানী

আপডেট সময় : ১০:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬