দুধকুমারসহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত
কুড়িগ্রামের নাগেশ্বরীর দুধকুমার, গংগাধর,ব্রহ্মপুত্র নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে। উত্তরের ভারী বর্ষণ আর উজানের ঢলে দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী এলাকায় বন্যার আশংকা দেখা দিয়েছে। ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকার কিছু রাস্তা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।
নারায়ণপুর ইউনিয়নের পদ্মারচর, ব্যাপারীর চর, কালিকাপুর,মাঝিয়ালী, কেদার ইউনিয়নের চর সোউলমারী,ধনিরামপুর, নুনখাওয়া ইউনিয়নের চর কাপনা, কালিকাপুর, মীরকামারী, বামন ডাঙ্গা ইউনিয়নের উত্তর কুটির চর,দক্ষিণ কুটির চর গুলোতে কিছু কিছু বাড়ীতে পানি ঢুকে পরেছে।
বামনডঙ্গা ইউনিয়নের মুড়িয়াহাট এলাকায় বাদ উপছে লোকালয় ডুবে যাচ্ছে। মিনারুল ইসলাম বলেন,৭নং ওয়ার্ডের উত্তর কুটির চর এবং দক্ষিণ কুটির চরের প্রায় এক কিলোমিটার রাস্তা পানির নিচে এই এলাকার মানুষ বন্যা আশংকায় চিন্তিত।
তিনি আরো বলেন,নদীর পানি বৃদ্ধির সাথে সাথে পারের ভাঙ্গন ও বৃদ্ধি পেয়েছে। আয়নালের ঘাট সংলগ্ন ও বল্লভের খাষ নতুন চর, ফান্দের চারে অতি মাত্রায় ভাঙ্গন শুরু হয়েছে। নুনখাওয়া ইউনিয়নের ইয়াকুব আলী জানায়, গত কয়েকদিনের ভারি বৃষ্টিতে গংগাধর এবং ব্রম্মপুত্রে নদের পানি বৃদ্ধি পাওয়ার নদী এলাকার মানুষ দুশ্চিন্তায় আছে।
একদিকে গো-খাদ্য অন্য নিজেদের নিত্য পন্যের যোগান দেয়া। নারায়ণপুর ইউনিয়নের মীরকামারী চরের ছাবেদ আলী বলেন, নদীর পানি বৃদ্ধি পাওয়া আমরা গরু ছাগল নিয়ে চিন্তায় আছি। বন্যা হলে নৌকা ছাড়া আমাদের চলাচলের উপায় থাকেনা।
এ ব্যপারে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সোমবার (২৯ জুন) সকাল ৯টায় দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ৮৩ সেন্টিমিটার। গতকাল রোববার রাত ৯টায় যার উচ্চতা ছিলো ২৯ দশমিক ৫৮ সেন্টিমিটার। দুধকুমার নদের পানির বিপদ সীমা ২৯ দশমিক ৬০ সেন্টিমিটার।
নাগেশ্বরী উপজেলা প্রশাসন জানায়, বন্যা মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি আছে।
Leave a Reply