তাড়াশ পৌর শহরের ভয়াবহ অগ্নিকাণ্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশ পৌর শহরের ভয়াবহ অগ্নিকাণ্ড : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

তাড়াশ পৌর শহরের ভয়াবহ অগ্নিকাণ্ড

তাড়াশ (সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
তাড়াশ পৌর শহরের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আসবাবপত্র।

 

 

 

তাড়াশ পৌর শহরের ভয়াবহ অগ্নিকাণ্ড

 

 

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের সুজন মালের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এই অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়। আগুনে ওই বাড়ির আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

 

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সুজন মালের বাড়ি থেকে হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে পথচারীকে ধাক্কা: ঢাকাগামী বাসে আগুন দিল ক্ষুব্ধ জনতা

 

 

 

 

খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতাকে সাথে নিয়ে প্রায় দেড় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের ভেতরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।

 

 

 

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ আটকা না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

 

 

তাড়াশ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো মনজুরুল আলম জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!