ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল

কাউনিয়ায় পুকুরের মাছ লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ১১:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২৮০২৮ বার পড়া হয়েছে

কাউনিয়ায় পুকুরের মাছ লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় পুকুরের মাছ লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

​

কাউনিয়ায় মৌখিক ভাবে ভূমি অফিসের লীজ নেওয়া পুকুরের মাছ লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ সোহেল রানা নামে এক মৎস্যচাষি। রোববার দুপুরে কাউনিয়া উপজেলার স্কাউট ভবনের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​পড়ুন>>পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে টিআইবি ও সনাকের মানববন্ধন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লীজ গ্রহনকারী মৎস্য চাষী সোহেল রানা জানান, উপজেলা ভূমি অফিসের অধীনে নিজপাড়া মৌজার একটি পুকুর তিনি আড়াই বছর ধরে মৌখিক ইজারায় ভোগদখল ও মাছ চাষ করে আসছেন। বর্তমানে পুকুরে প্রায় ৮ লাখ টাকার মাছ ছাড়া হয়েছে।

গত শনিবার (৬ জুন) এলাকার শ্রী মদন সিংহ, হাবিবুর রহমান ও মিজানুর রহমান রানাসহ কয়েকজন ব্যক্তি পুকুরে নেমে জাল দিয়ে জোরপূর্বক মাছ মারতে  শুরু করেন। এতে বাধা দিলে অভিযুক্তরা তার স্ত্রীকে গালিগালাজ করেন এবং পরে লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে ঢুকে মারধর করেন ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

পড়ুন>> নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামীলীগ সংঘর্ষ: ছাত্রদলের বাইকে আগুন

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সোহেল রানা নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। এই ঘটনায় কাউনিয়া থানায়  সোহেল রানার স্ত্রী একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে তিনি জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় পুকুরের মাছ লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট সময় : ১১:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬