তাহিরপুরে বিয়ের নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে বিয়ের নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামের আইজিপি সম্মাননা জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় আগাছানাশক প্রয়োগে ধান ক্ষেত ধ্বংসের অভিযোগ সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী পরিবারের পাশে শায়লা সাঈদ তম্বী   মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পীরগাছায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণে দেরি কেন? সংসদে প্রশ্ন তুলেছেন এমপি মোশারফ হোসেন আলভারেজ অধরা, বার্সেলোনার আক্রমণভাগের নতুন ভরসা গ্যাব্রিয়েল জেসুস চরাঞ্চলের শিক্ষকদের জন্য দূরত্বভিত্তিক বিশেষ ভাতা চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাগর-রুনি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরের বিষয়ে আইনি যাচাই শুরু বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১১৩ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও সময়সীমা

তাহিরপুরে বিয়ের নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬
তাহিরপুরে বিয়ের নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার।

 

তাহিরপুরে বিয়ের নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

 

তাহিরপুরে বিয়ের নৌকাডুবিতে নিখোঁজ শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার।
বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ইঞ্জিনচালিত নৌকা ডুবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিখোঁজ শিশু ওবায়ব্দুল্লার(৬) মরদেহ প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত শিশু শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের তহিদনুর শাহ নবাবের ছেলে।

 

শনিবার(৩০ মে) সকালে স্থানীয় লোকজন ও স্বজনদের নিজস্ব উদ্যোগে আব্দুল্লার মরদেহ উদ্ধার করা হয়। এর পূর্বে শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নয়াবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পড়ুন>> ঈদের তৃতীয় দিনেও বিটিসি এর কোরবানি মাংস বিতরণ

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াঘাট গ্রাম থেকে বরযাত্রী নিয়ে নয়াবন্দ গ্রামে কনের বাড়িতে যান বরপক্ষের লোকজন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে ফেরার সময় কনের বাড়ির পাশের পাড়সংলগ্ন এলাকায় নৌকাটি হঠাৎ উল্টে ডুবে যায়।

 

এ সময় নৌকায় থাকা বর-কনেসহ অন্যান্য যাত্রীদের স্থানীয় বাসিন্দা ও আশপাশে থাকা পর্যটকদের সহায়তায় দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও শিশু আব্দুল্লাহ (৬) নিখোঁজ হয়ে যায়।

পড়ুন>> ঈদের দিনে ফেইসবুকে পোস্ট নিয়ে সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলা

 

 

ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটিকে উদ্ধারে ব্যাপক তল্লাশি চালানো হলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে স্থানীয় লোকজন ও স্বজনদের নিজস্ব উদ্যোগে প্রায় ১৫ ঘণ্টা পর আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠেছে।

 

 

 

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!