রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের ঈদ শুভেচ্ছা ও উন্নত খাবার বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের ঈদ শুভেচ্ছা ও উন্নত খাবার বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২০ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও সময়সীমা নিরাপত্তা সহযোগিতা বাড়াতে প্যারিসে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফরাসি মন্ত্রীর বৈঠক লা লিগায় টানা তৃতীয় জয়: মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে উড়ছে মরিনিওর রিয়াল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর আজ ৩১ আগস্ট; দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা: কমতে পারে তাপমাত্রা শুভ সকাল; আজ সোমবার ৩১ আগস্ট ২০২৬: আজকের রাশিফল ঢাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি; নারীসহ গুলিবিদ্ধ ৩ আজ সোমবার ৩১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ৩১ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামের আইজিপি সম্মাননা

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের ঈদ শুভেচ্ছা ও উন্নত খাবার বিতরণ

রাঙামাটি থেকে কামরুল ইসলাম রানা
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করেছেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।

 

 

 

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের ঈদ শুভেচ্ছা ও উন্নত খাবার বিতরণ

 

 


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করেছেন সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা।

 

 

 

ঈদের দিন তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং রোগীদের মাঝে উন্নত মানের বিশেষ খাবার বিতরণ করেন। পবিত্র ঈদের দিনে হাসপাতালের শীর্ষ কর্মকর্তার এই উপস্থিতি চিকিৎসাধীন রোগী ও কর্তব্যরতদের মাঝে ব্যাপক উৎসাহ-অনুপ্রেরণার সঞ্চার করেছে।​

 

 

 

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা হাসপাতালের প্রতিটি জরুরি ও সাধারণ ওয়ার্ড এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং ঈদের দিনও হাসপাতালের চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পড়ুন>> রাণীশংকৈলে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু! 

 

 

 

 

​    পরিদর্শনকালে সিভিল সার্জন ঈদের ছুটিতেও পরিবার-পরিজন ছেড়ে রোগীদের সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান। নিরবিচ্ছিন্নভাবে সরকারি দায়িত্ব পালন, সচেতন দায়িত্ববোধ ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় তিনি কর্তব্যরত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

পরে সিভিল সার্জন মহোদয় হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের বিশেষ খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি খাবারের গুণগত মান নিজে যাচাই করেন এবং প্রত্যেক রোগীর খাবার প্রাপ্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। খাবার বিতরণকালে হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

​পড়ুন>>কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস

 

 

রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পবিত্র ঈদের দিনে হাসপাতালে ভর্তি থাকা সকল রোগীকে উন্নত মানের বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। উৎসবের দিনে রোগীদের মুখে হাসি ফোটানো এবং সবার সাথে ঈদের আনন্দ কিছুটা ভাগাভাগি করতে পেরে হাসপাতাল পরিবার অত্যন্ত আনন্দিত।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!