ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেট ফুয়েলের দাম বৃদ্ধিতেও টিকিটের ভাড়া বাড়াচ্ছে না কাতার নওগাঁ জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হলেন নওগাঁ সদরের আব্দুল আলিম নরসিংদীতে আগুনে দগ্ধ তরুণের আইসিইউতে মৃত্যু জাতিসংঘে তারেক রহমান: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক সহায়তার ডাক প্রধানমন্ত্রীর মুসলিম কর্মকর্তাদের দায়িত্ব থেকে বাদ দেওয়ার অভিযোগে সংবাদমাধ্যমের বিরুদ্ধে মারণাস্ত্র নয়, সংঘাতের সমাধানে আলোচনার ওপর জোর প্রধানমন্ত্রীর নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ দেশ মেরামতে ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী

আনন্দবাজারে র‍্যাব-৯ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৬:২৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২১৯৩২ বার পড়া হয়েছে

আনন্দবাজারে র‍্যাব-৯ অভিযানে গাঁজাসহ গ্রেফতারকৃতরা।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দবাজারে র‍্যাব-৯ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২১ দশমিক ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার আনন্দবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্বম্ভরপুর থানার মমিনবাজার এলাকায় অবস্থান নেয়।

এ সময় তারা জানতে পারে, আনন্দবাজার এলাকায় একটি পিকআপে করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একটি সিঙ্গেল কেবিন পিকআপের চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পড়ুন>> জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি: তদন্তে পুলিশ

আটক চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ধনপুর ইউনিয়নের হালাবাদী গ্রামের জুমান মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখানে পৌঁছালে জুমান মিয়া পালানোর চেষ্টা করলে তাকেও আটক করা হয়।

পরবর্তীতে তার বসতঘরের বারান্দায় রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২১ দশমিক ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— জুমান মিয়া (২৮), পিতা কাজি মিয়া, গ্রাম হালাবাদী, থানা বিশ্বম্ভরপুর, জেলা সুনামগঞ্জ এবং মো. আক্তার হোসেন (৩১), পিতা মিজান মিয়া, গ্রাম সাকুচাইল, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ।

পড়ুন>> ঠাকুরগাঁওয়ে নহনানদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে উত্তেজনা, আহত-৩

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আনন্দবাজারে র‍্যাব-৯ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৬:২৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬