ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১২ চট্টগ্রাম বিমানবন্দরে ৮ লাখ টাকার নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ প্রধানমন্ত্রী: ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা উন্নত প্রযুক্তির অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রেসিডেন্টের শ্রদ্ধা জ্ঞাপন গ্রামপুলিশের বেতন ও অবসরকালীন সুবিধা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাহুল: তাঁদের আমি পাগল করে দেব উইন্ডিজের বিপক্ষে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত প্রথম টেস্ট সেঞ্চুরি জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪ সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে ৩০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় কুড়িগ্রামে মে দিবসের বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২০০০০ বার পড়া হয়েছে

শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় কুড়িগ্রামে মে দিবসের বর্ণাঢ্য আয়োজন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় কুড়িগ্রামে মে দিবসের বর্ণাঢ্য আয়োজন

শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারে কুড়িগ্রামে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শ্রমিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শ্রমিকের ন্যায্য মজুরি, অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষের অনন্য অবদানের নানা বার্তায় মুখর হয়ে ওঠে পুরো শহর। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সর্বত্র।

পড়ুন>> আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা বিএনপি ১ নং যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব,সাবেক পৌর মেয়র আবু বককর সিদ্দিক,কুড়িগ্রাম জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাদের ঘাম ও পরিশ্রমের ওপর দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ গড়ে তোলা এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সরকার, মালিকপক্ষ ও সমাজের সকল শ্রেণিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকের কল্যাণ নিশ্চিত হলেই দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

পড়ুন>> ঠাকুরগাঁওয়ে নহনানদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে উত্তেজনা, আহত-৩

অনুষ্ঠানকে ঘিরে শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মহান মে দিবসের এই আয়োজন কুড়িগ্রামে শ্রমিক শ্রেণির প্রতি সম্মান, সংহতি ও সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় কুড়িগ্রামে মে দিবসের বর্ণাঢ্য আয়োজন

আপডেট সময় : ০৩:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬