ভিজিএফ স্লিপে অনিয়মের অভিযোগে উলিপুরে চেয়ারম্যানকে গণধোলাই
- আপডেট সময় : ০৭:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২৪০২১ বার পড়া হয়েছে
ভিজিএফ স্লিপে অনিয়মের অভিযোগে উলিপুরে চেয়ারম্যানকে গণধোলাই
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৬ নম্বর ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন।
জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ভোর ৪:৪৬
- দুপুর ১১:৪৬
- বিকেল ৩:৪৮
- সন্ধ্যা ৫:২৮
- রাত ৬:৪২
- ভোর ৬:০০
- আল্লাহ্ সর্ব শক্তিমান।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে সরকার প্রদত্ত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণের জন্য স্লিপ বিতরণ করা হচ্ছিল।
পড়ুন>> রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে ওয়াকআউট বিরোধী জোটের
এ সময় উপকারভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে স্লিপ নিতে আসা লোকজনের সঙ্গে চেয়ারম্যানের সমর্থকদের বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উত্তেজিত জনতা চেয়ারম্যান এরশাদ আলীর ওপর হামলা চালায়। এতে তিনি জনতার হাতে গণধোলাইয়ের শিকার হন।
পরে স্থানীয় লোকজন ও দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত চেয়ারম্যানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে কুমিল্লা বেকারির মালিককে জরিমানা
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান জানান, ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


























