চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ থেকে সেলিম রেজা
  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে ভেঙে যাওয়া বাড়ি। ছবি নেট

 

 

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৩

 

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক পাঁচটার দিকে সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

 

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাড়ির ভেতরে বোমা তৈরির কাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির ইটের দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পড়ুন>>ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সাংসদদের গেজেট প্রকাশ

 

 

ঘটনাস্থল থেকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, “বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

 

 

 

তিনি আরও জানান, ফাটাপাড়ার কালামের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত স্থানীয় কেউ নিহত বা আহতদের সুনির্দিষ্ট নাম-ঠিকানা নিশ্চিত করতে পারেনি।

 

 

 

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!