ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে কাতারি আমিরের নামে ইনোভেশন সেন্টারের যাত্রা শুরু কলকাতার রেস্তোরাঁ ও বাজার থেকে উধাও গরুর মাংস দৌলতপুরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ পাবনায় অটোভ্যান চালক নিখোঁজ ও উদ্ধারকাণ্ডের রহস্য উদ্ঘাটন কাউনিয়ায় মাদক সেবন করে মাতলামী: দুই যুবকের কারাদণ্ড  বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করছেন সালমান এফ রহমান সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় সরকার প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালুর ইঙ্গিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নওগাঁয় মিথ্যা সংবাদের প্রতিবাদে অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর ও ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

সিকিমে একের পর এক ভূমিকম্পের প্রভাব বাংলাদেশে, আতঙ্কে উত্তরাঞ্চল

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৩০৯৮ বার পড়া হয়েছে

ছবি নেট

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিকিমে একের পর এক ভূমিকম্পের প্রভাব বাংলাদেশে, আতঙ্কে উত্তরাঞ্চল

রাতভর সিকিমের নামচি ও মাঙ্গান এলাকায় একাধিক ভূমিকম্প; অগভীর হওয়ায় বাংলাদেশেও ব্যাপকভাবে অনুভূত।
ভারতের হিমালয় কন‍্যা সিকিমে গত কয়েক ঘণ্টায় দফায় দফায় ভূমিকম্প আঘাত হেনেছে। একের পর এক কম্পনে কেঁপে উঠেছে সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা। সর্বশেষ তথ্য অনুযায়ী, অন্তত আট থেকে ১০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে।

সিকিমে সংঘটিত এই ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় তীব্র কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রংপুর ছাড়াও নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, রাজশাহী ও নওগাঁ জেলায় ভূমিকম্পের ঝাঁকুনি টের পাওয়া গেছে।

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান অঞ্চল।

বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে প্রথম ও সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। পরবর্তীতে রাত ২টা ২০ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রা এবং ভোর ৩টা ১১ মিনিটে ৪ দশমিক ০ মাত্রার আরও দুটি মাঝারি ভূমিকম্প রেকর্ড করা হয়। ভোর ৬টা পর্যন্ত অন্তত পাঁচ থেকে ছয়টি ছোট আকারের আফটারশক অনুভূত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ থেকে ১০ কিলোমিটারের মধ্যে। অগভীর গভীরতার কারণে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানান, সিকিম ও সংলগ্ন হিমালয় অঞ্চলটি একটি সক্রিয় ভূমিকম্পপ্রবণ ফল্ট লাইনের ওপর অবস্থিত। বড় ধরনের ভূমিকম্পের পর এ ধরনের ধারাবাহিক আফটারশক হওয়াকে স্বাভাবিক বলেও তারা মন্তব্য করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিকিমে একের পর এক ভূমিকম্পের প্রভাব বাংলাদেশে, আতঙ্কে উত্তরাঞ্চল

আপডেট সময় : ০৮:৩৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬