নীলফামারী-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু
- আপডেট সময় : ০৮:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ১০৩৫৯ বার পড়া হয়েছে
নীলফামারী-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং কে ঘিরে সংসদীয় আসন নং-১২, নীলফামারী–০১ ডোমার–ডিমলা আসনে আজ থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ২২ জানুয়ারী দুপুর থেকে বিভিন্ন প্রার্থীদের নির্বাচন কমিশন থেকে পাওয়া প্রতীক নিয়ে চলছে প্রচারণা। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের একাধিক প্রার্থীর অংশগ্রহণে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা বহুমাত্রিক রূপ ধারণ করছ। ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ ও সংগঠন ভিত্তিক শক্তির কারণে ভোটের মাঠে প্রতিযোগিতা জমে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে বিএনপি সমর্থিত জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী। তিনি তাদের দলীয় প্রতিক খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
পড়ন>>সুনামগঞ্জে যৌথ অভিযানে একাধিক মামলার আসামী ইয়াবাসহ আটক
এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও সংগঠনমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন দলটির জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার। জাতীয় পার্টি (এরশাদ) লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) তছলিম উদ্দিন সরকার, তিনি সাবেক সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত অবসর পরবর্তী সময়ে তিনি জাতীয় পার্টীর রাজনীতির সাথে যুক্ত হয়েছেন।
বাংলাদেশ ন্যাপ-এর এর চেয়ারম্যান জেবেল রহমান গাণি তিনি গাভী প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দল চেয়ারম্যান জেবেল রহমান গাণি।
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল। খেলাফত মজলিসের পক্ষে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী।
পড়ুন >>কাউনিয়ায় অসহায় দম্পতির পেলেন নতুন ঘর
তিনি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয়। বাসদ (মার্কসবাদী) দলের পক্ষে কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন কমরেড রফিকুল ইসলাম। তিনি বামপন্থী রাজনীতির পরিচিত মুখ। এছাড়াও জাতীয় পার্টি (জেপি–মঞ্জু)’র পক্ষে বাইসাইকেল প্রতীকে প্রার্থী হয়েছেন ডা. মখদুম আজম মাশরাফি তুতুল। পেশায় তিনি একজন চিকিৎসক হিসেবে পরিচিত। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের পক্ষে টেলিভিশন প্রতিকের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, নীলফামারী-০১ ডোমার ডিমলা আসনটিতে মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৫৬ হাজার ৬১০ জন,এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ২৯ হাজার ৭৮২ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ২৬ হাজার ৮শত ২৬ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজরা) ভোটার ০২ জন। ডোমার ডিমলা মিলে দুই উপজেলায় মোট ১শত ৫৪টি ভোটকেন্দ্র এবং ৮শত২৩টি ভোটকক্ষ রয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























