ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসি: সমর্থকের অপরাধের দায় প্রার্থীকে নিতে হবে আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে: নজরুল ইসলাম খান বগুড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি ফিলিস্তিনে দ্রুত নির্বাচনের আহ্বান জানাল ৮টি উন্নত দেশ সমাজকল্যাণমন্ত্রী: সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ নির্মূল করা সম্ভব তেল-গ্যাস কিনতে রক্তক্ষরণ হচ্ছে, আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে :অর্থমন্ত্রী ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০ উত্তর চট্টগ্রামের প্রাচীন স্থাপত্য নিদর্শন ফকির মসজিদ আসামের গোলাঘাটে হাতির উপদ্রব কমাতে কৃষকদের অভিনব খাদ্যভান্ডার নেত্রকোণায় ৫২ বছরের পুরনো বিদ্যালয়ে নেই সুপেয় পানি ও শৌচাগার

শেখ মুজিবুর রহমান হলে গাঁজা সেবনের সময় চারজন আটক

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৭১৫৫ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ মুজিবুর রহমান হলে গাঁজা সেবনের সময় চারজন আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে (প্রস্তাবিত শহিদ ওসমান হাদী হল) গাঁজা সেবনের প্রস্তুতিকালে ছাত্রদল কর্মীসহ চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে হলের পুরাতন ভবনের ছাদ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অপর দুজন বহিরাগত। শিক্ষার্থীরা হলেন— সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং অর্থনীতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানবীন আহমেদ (আহমেদ আনিম)। তানবীন আহমেদ ছাত্রদল রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। বহিরাগত দুজনের নাম সামিউল ও রাকিব।

হল সংসদের ভিপি মুসলিমুর রহমান ও এজিএস মুশফিক তাজওয়ার মাহি গভীর রাতে ছাদে মাদক সেবনের খবর পেয়ে সেখানে যান। এ সময় চারজনকে গাঁজা সেবনের প্রস্তুতিকালে দেখতে পেয়ে তাদের পরিচয় নিশ্চিত করে প্রক্টরিয়াল টিমকে অবহিত করা হয়। ঘটনাস্থল থেকে গাঁজা, তামাক পাতা ও কল্কি উদ্ধার করা হয়েছে।

পড়ুন>> ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ৩০টি আসনে নির্বাচন করবে এনসিপি

আটক বহিরাগত সামিউল দাবি করেন, ধানমন্ডিতে কাজ শেষে পরিচিতদের সঙ্গে হলে এসেছিলেন। অপরদিকে শিক্ষার্থী তানবীন আহমেদ প্রথমে মাদক সংশ্লিষ্টতা অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন।

ঢাবি প্রক্টরিয়াল টিমের সদস্য রিপন জানান, বহিরাগতদের থানায় সোপর্দ করা হতে পারে এবং শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হল সংসদের এজিএস মুশফিক তাজওয়ার মাহি বলেন, ডাকসু নির্বাচনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ছিল। অন্য হলের শিক্ষার্থী বহিরাগত নিয়ে এসে মাদক সেবনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আটককৃতরা যেহেতু শিক্ষার্থী, তাই হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেখ মুজিবুর রহমান হলে গাঁজা সেবনের সময় চারজন আটক

আপডেট সময় : ০১:১৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬