ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

নাগেশ্বরীতে গৃহবধূকে গলা কেটে হত্যা: স্বামী নিখোঁজ

নাগেশ্বরী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৬৬৮৪ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগেশ্বরীতে গৃহ বধূকে গলা কেটে হত্যা: স্বামী নিখোঁজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে তিন সন্তানের জননী এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামীর কোনো সন্ধান না পাওয়ায় হত্যাকাণ্ডটি ঘিরে এলাকায় চরম রহস্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে ভিতরবন্দ ইউনিয়নের একটি গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। সোমবার সকালে ঘরের ভেতরে ওই নারীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পড়ুন>> উচ্ছেদ অভিযানে হামলায় আহত বন বিভাগের ৪ কর্মী

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, নিহত নারীর গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

প্রতিবেশী ও স্বজনদের দাবি, নিহত নারী ও তার স্বামীর মধ্যে প্রকাশ্য কোনো বিরোধ ছিল না। তারা দুজনেই মাছের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং পারিবারিকভাবে স্বাভাবিক ও ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন বলে জানান স্থানীয়রা।

এদিকে স্থানীয়দের একাংশের ধারণা, এই হত্যাকাণ্ডে তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে। তাদের মতে, নিহত নারীর স্বামী সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত নাও থাকতে পারেন। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করে বলছেন, ঘটনার সময় স্বামীকে অপহরণ করা হয়ে থাকতে পারে অথবা তাকেও হত্যা করা হয়েছে—তবে এসব বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পড়ুন>>সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ালো বিজিবি

খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং নিহত নারীর স্বামীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীতে গৃহবধূকে গলা কেটে হত্যা: স্বামী নিখোঁজ

আপডেট সময় : ০৩:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬