পাহাড়তলিতে যৌথবাহিনীর গাড়িবহরে হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাহাড়তলিতে যৌথবাহিনীর গাড়িবহরে হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধে কৃষক মৃত্যুর ঘটনা মামলায় বাবা ও ছেলের কারাদণ্ড তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক গাইবান্ধায় পঙ্গু স্বামীর চিকিৎসার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও স্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার উদ্বিগ্ন নয়, জানালেন স্বাস্থ্যমন্ত্রী বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের বৈঠক

পাহাড়তলিতে যৌথবাহিনীর গাড়িবহরে হামলা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
পাহাড়তলিতে যৌথবাহিনীর গাড়িবহরে হামলা
পাহাড়তলিতে যৌথবাহিনীর গাড়িবহর

 

 

পাহাড়তলিতে যৌথবাহিনীর গাড়িবহরে হামলা

 

পাহাড়তলিতে যৌথবাহিনীর গাড়িবহরে হামলা।
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্দেশ্যে রওনা হলে পথে হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা পাহাড়তলি বাদশার টেক এলাকায় গাড়িবহর পৌঁছালে দুর্বৃত্তরা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবিসহ যৌথবাহিনীর গাড়িবহরের ওপর হামলা চালায়।

 

 

এ সময় ইটভাটার মালিক, শ্রমিক ও কিছু স্থানীয় বাসিন্দা এই হামলায় জড়িয়ে যায়। এতে সাংবাদিকসহ কয়েজন আহত হয়েছেন।

পড়ুন>>তারুণ্যের উৎসব উপলক্ষে পাইকগাছায় র‍্যালি পরিচ্ছন্নতা ও আলোচনা সভা

ঘটনাস্থলে উত্তেজিত জনতা নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও একটি ট্রাকের কাচ ভাঙচুর করে। এ ঘটনার পর পাঁচজনকে আটক করে পুলিশ। ঘটনার পর অভিযান পরিচালনা না করে ঘটনাস্থল ত্যাগ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী টিমটি।

পড়ুন>>ভূরুঙ্গামারী সরকারি কলেজে নবীনবরণ

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি স্বীকার করে বলেন, অবৈধ ইটভাটায় অভিযানে যাওয়ায় সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী টিমের ওপর দুর্বৃত্তরা হামলা করেছে। এ পর্যন্ত পাঁচজনকে আটক করে চকরিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

প্রসঙ্গত, শ্রমিকের কর্মসংস্থান, ইটভাটা উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে গত কয়েকদিন ধরে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের সকল ইটভাটাগুলোতে কাফনের কাপড় পরিধান করে বিক্ষোভ করে আসছিল ইটভাটার মালিক ও শ্রমিকরা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!