দাগনভূঁঞায় গৃহ নির্মানের কাজে সহযোগিতা করলেন ডা. ফখরুদ্দিন মানিক
- আপডেট সময় : ০৯:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
দাগনভূঁঞায় গৃহ নির্মানের কাজে সহযোগিতা করলেন ডা. ফখরুদ্দিন মানিক
দাগনভূঁঞায় গৃহ নির্মানের কাজে সহযোগিতা করলেন ডা. ফখরুদ্দিন মানিক।
“আমরা মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য কাজ করছি”।
দাগণভূঞা পৌরসভার, ৪নং ওয়ার্ড দক্ষিণ জগৎপুর, সাহাবউদ্দিন মেম্বার বাড়িতে ঘর নির্মাণ কাজে সহযোগিতায় প্রধান মেহমানের বক্তব্যে ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী জননেতা জনাব, ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেন, ডা. মানিক বলেন, “মানবিক এবং সামাজিক কাজের অংশ হিসেবে আমাদের এই কাজ, জামায়াত ইসলামি একটি মানবিক রাষ্ট্র গঠনের চেষ্টা করতেছে যেখানে কোনো ভেদাভেদ, হিংসা, প্রতিহিংসা থাকবেনা। আমাদের সম্পদ, জনসংখ্যা এবং জন শক্তির কোন অভাব নেই। শুধু মাত্র সৎ নেতৃত্বের অভাবেই আমরা বার বার পিছিয়ে গিয়েছি।
পড়ুন>>মনোনয়ন বঞ্চিত নেতার আবেগঘন বক্তব্য শুনে বিএনপি কর্মীর মৃত্যু
বিগত ৫৪ বছরে জনপ্রতিনিধিরা ক্ষমতায় এসে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে, সম্পদের পাহাড় তৈরী করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। আমরা দূর্নীতির এই পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরবো। ইসলামী কল্যান রাস্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগনের সকল সুবিধা নিশ্চিত করবো। ইসলামী কল্যান রাস্ট্র প্রতিষ্ঠিত হলে জনগনের সকল নাগরিক সুবিধা নিশ্চিত হবে, ইনশাআল্লাহ”।
আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিন, উপজেলা সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং বি আর ডি বি’র চেয়ারম্যান মাস্টার নজির আহম্মদ, কানাডা প্রবাসী সানা উল্লাহ সোহেল, ওয়ার্ড সভাপতি বাবুল ইসলাম, সেক্রেটারী বাহাদুর সহ স্থানীয় নেতৃবৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























