ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

‘না ভোট’ ফিরছে; অনুমোদন পেল আরপিও সংশোধনী

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৬৪২২ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘না ভোট’ ফিরছে; অনুমোদন পেল আরপিও সংশোধনী

‘না ভোট’ ফিরছে; অনুমোদন পেল আরপিও সংশোধনী।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনী ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পরে বিকেলে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।আইন উপদেষ্টা জানান, সংশোধিত আরপিওতে ‘না ভোট’-এর বিধান পুনর্বহাল করা হয়েছে। কোনো নির্বাচনী এলাকায় যদি একজন মাত্র প্রার্থী থাকেন, তবে ভোটাররা চাইলে ‘না ভোট’ দিতে পারবেন।

যদি সংখ্যাগরিষ্ঠ ভোটার প্রার্থীকে প্রত্যাখ্যান করেন, তাহলে সেই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “২০১৪ সালের সাজানো নির্বাচনের মতো অবস্থা যেন আর না হয়—এটাই এই বিধানের লক্ষ্য।”

পড়ুন>> “ফুলের মতো পবিত্র মানুষগুলোই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে” -ব্যারিস্টার ফুয়াদ

তিনি আরও জানান, সংশোধিত আরপিওতে ইভিএম সম্পর্কিত সব বিধান বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের অধীনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিভিন্ন মামলায় পলাতক অবস্থায় থাকা কেউ আর নির্বাচনে অংশ নিতে পারবে না, এমন বিধানও সংশোধিত আরপিওতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচনে প্রার্থীদের দেশি ও বিদেশি আয়-সম্পদের পূর্ণ বিবরণ নির্বাচন কমিশনে জমা দিতে হবে, যা কমিশন ওয়েবসাইটে প্রকাশ করবে। এতে ভোটাররা প্রার্থীর আর্থিক অবস্থার বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন।

প্রার্থীদের নির্বাচনী জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। জোটবদ্ধ নির্বাচন করলেও প্রার্থীকে নিজের দলের প্রতীকে ভোটে অংশ নিতে হবে, যাতে ভোটাররা বুঝতে পারেন তিনি কোন দলের প্রার্থী।

পড়ুন>> দুর্গম অঞ্চলে শিক্ষার্থীদের পাঠদানে ব্র‍্যাকের সহায়তা

সংশোধিত আরপিওতে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। একইভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসারসহ নির্বাচনী কাজে সম্পৃক্তদের জন্যও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

ভোট গণনার স্থানে মিডিয়ার উপস্থিতি বৈধ করা হয়েছে। রাজনৈতিক দলকে ৫০ হাজার টাকার বেশি অনুদান দিলে তা ব্যাংকিং চ্যানেলে দিতে হবে এবং দাতাকে তার ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে।

আগে নির্বাচন কমিশন শুধু কোনো কেন্দ্রে অনিয়ম হলে সেই কেন্দ্রের ভোট বাতিল করতে পারত। এখন কমিশন চাইলে অনিয়মের কারণে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করতে পারবে—এমন বিধানও রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘না ভোট’ ফিরছে; অনুমোদন পেল আরপিও সংশোধনী

আপডেট সময় : ০৭:১৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫